রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মু কাশ্মিরে বৃষ্টি-ভূমিধসে ১০ জনের মৃত্যু

প্রকাশিত - ২৬ আগস্ট, ২০২৫   ০৯:২৮ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সেখানকার বৈষ্ণ দেবী মন্দিরে যাওয়ার পথে ছয়জন প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) জম্মু-কাশ্মিরের দোদা বিভাগে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মন্দিরে যাওয়ার পথে ভূমিধসের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

বৃষ্টি ও ভূমিধসের কারণে বৈষ্ণ দেবী মন্দিরের তীর্থযাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় বিভাগীয় প্রশাসন জানিয়েছে, ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এরমধ্যে বাড়ির ছাদ ধসে দুজন মারা গেছেন। আরও দুজনের মৃত্যু হয়েছে আকস্মিক বন্যায়। এছাড়া এক জায়গায় মেঘ বিস্ফোরণের তথ্যও জানা গেছে।

সাধারণ মানুষকে নদীর পাড় থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে বিভাগীয় প্রশাসন। এছাড়া এ মুহূর্তে সবাইকে সতর্ক থাকতে বলেছে তারা।

জাতীয় মহাসড়ক-২৪৪ এর একটি অংশ ধস এবং রাস্তায় পাথর পড়ায় সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, জম্মুর অবস্থা বেশ খারাপ। কাছ থেকে পরিস্থিতি দেখতে শ্রীনগর থেকে পরবর্তী বিমানে করে জম্মুতে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় তাওয়াই এবং রবি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে কিছু জায়গায় বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলো এখন বন্যায় প্লাবিত হয়ে আছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।