রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীকে নিয়ে পরীমণির খুনসুটি

প্রকাশিত - ২৬ আগস্ট, ২০২৫   ০৯:২১ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি একদিন গাড়িতে চড়ে কোথাও যাচ্ছিলেন, তখন সঙ্গে ছিলেন একজন বিশেষ ব্যক্তি। এ সময় নায়িকা তার সঙ্গে থাকা সেই ব্যক্তির হাত আলিঙ্গনের ভঙ্গিতে ধরে ভিডিও করেন এবং ক্যাপশনে লেখেন, ‘হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।’ ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে। পরে পরীমণি জানান, এটি শুধুই ভক্তদের চমক দেওয়ার জন্য করা একটি ‘প্র্যাংক’!

পরীমণির অতীতের এই ঘটনা ফের উঠে আসার কারণ, এই একই ব্যক্তিকে নিয়ে ফের আলোচনায় নায়িকা। সেই ব্যক্তি আর কেউ নন, পরীমণির সহকর্মী, কস্টিউম ডিজাইনার মো. গোলাম হোসেন। এই নায়িকা যেখানেই যান, সেখানেই প্রিয় এই সহকর্মীকে সঙ্গে রাখেন।

সম্প্রতি পরীমণি তার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে এক জমকালো আয়োজন করেন। সেখানে গোলাম হোসেনের সঙ্গে জুটি বেঁধে নাচেন পরীমণি। যদিও বিষয়টি খানিকটা আলোচনার জন্ম দিয়েছিলো, অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করে।

এমন আবহের মাঝে সম্প্রতি নিজের দলবল নিয়ে সমুদ্রবিলাসে যান পরীমণি। সেখানে আলাদা করে গোলাম হোসেনের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন পরীমণি। লেখেন, ‘ঘোরাঘুরি।’

ছেলের জন্মদিনে পরীমণির জমকালো আয়োজন, রাখলেন চমক!
কিন্তু এরপরই এই সহকর্মীর সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে আলোচনায় চলে এলেন পরীমণি। কারণ সেখানে তাদেরকে খানিকটা খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। 
মঙ্গলবার বিকেলে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, গোলাম হোসেনের কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেছেন, আর ক্যামেরায় উচ্ছ্বসিত হয়ে দুজনেই পোজ দিয়েছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক। সেই ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ভাই।’

পরীমণি ও গোলামের খুনসুটির এমন ভিডিও দেখে যদিও নেটিজেনরা নানা তীর্যক মন্তব্য ছুঁড়েছেন। বিশেষ করে ভাই সম্বোধন করার পর খানিকটা অন্তরঙ্গ ভঙ্গিতে দেওয়া পোজ নিয়ে আপত্তি নেটিজেনদের।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।