রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই

প্রকাশিত - ২৬ আগস্ট, ২০২৫   ০১:৫১ এএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন :  দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হলেন চলচ্চিত্র অভিনেত্রী, গীতিকার ও নির্মাতা জাহানারা ভূঁইয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। খবরটি নিশ্চিত করেছেন এই অভিনয়শিল্পীর ভাতিজা, সংগীতশিল্পী নিলয় আহমেদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন জাহানারা ভূঁইয়া। ডায়াবেটিসের কারণে তাঁর দুটি কিডনি অচল হয়ে যায়। গত ১৬ মাস ধরে তিনি মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। সপ্তাহে তিন দিন নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ওঠেননি।

সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গীতিকার, প্রযোজক ও নির্মাতা হিসেবেও পরিচিত ছিলেন জাহানারা ভূঁইয়া। চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু গীতিকার হিসেবে। মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক স্বামী সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন তিনি। আশির দশকে ‘সৎমা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চরিত্রাভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন। এরপর শতাধিক ছবিতে অভিনয় করেন। পরিচালনাও করেছেন কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে ‘সিঁদুর নিও না মুছে’ তাঁর পরিচালিত উল্লেখযোগ্য কাজ।

অভিনেত্রী হিসেবে সাফল্যের পাশাপাশি নির্মাণ ও গান লেখাতেও রেখেছেন অবদান। প্রয়াত চলচ্চিত্র পরিচালক আজীজ আহমেদ বাবুলের বোন ছিলেন তিনি। স্বাধীনতার পর দেশে নারী চলচ্চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন জাহানারা ভূঁইয়া।তবে তাঁর পরিচালিত সাদাকালো ছবি ‘সিঁদুর নিও না মুছে’ সেন্সর ছাড়পত্র পেলেও এখনও মুক্তি পায়নি।
দীর্ঘমেয়াদী সুরক্ষা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।