রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যমুনা নদীর পানি কমায় ভাঙ্গন দেখা দিয়েছে

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৫   ১১:২৮ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর পানি কমায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের আকস্মিক ভাঙ্গনে শহড়াবাড়ি গ্রামর বিস্তীর্ণ সমতল ভূমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের ধারা এখন ধেয়ে আসছে জনবসতির দিকে। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদীপাড়ের মানুষ।

আজ সোমবার সরেজমিনে দেখা যায়, নদী ভাঙ্গন রোধে ২০০১ সালে শহড়াবাড়ি ও বানিয়াজান এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছিল। এর ফলে দীর্ঘদিন ওই এলাকার আবাদি জমি ও জনবসতি সুরক্ষিত ছিল। তবে সতি যমুনার পানি কমতে শুরু করায় নদীতে প্রবল স্রোত বইছে। আর স্রোতের ঘূর্ণাবর্ত বারবার আঘাত হানছে নদীপাড়ে। ফলে শহড়াবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত এক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ভাঙ্গনে বহু চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হলেও প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। এখন তারই খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনবসতি ও ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী লিটন আলী বলেন, ‘উচ্চপদস্থ কর্মকর্তারা ইতিমধ্যে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। আমাদের প্রস্তুতি রয়েছে। নদীপাড়ের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।