রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা উঠিয়ে দেওয়া উচিত, কিন্তু এগুলো কর্মসংস্থানের উৎস

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৫   ০৮:৪১ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং যানজটের কারণ হওয়ায় ঢাকা শহর থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়া উচিৎ বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে তিনি বলেছেন, এগুলো আমাদের লোকদের কর্মসংস্থানের উৎস এবং আমরা তাদের বিকল্প কর্মসংস্থান দিতে পারছি না।

 

আজ (সোমবার) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঢাকায় মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও অবস্থান বিষয়ে একটি আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, আমরা তো মানুষকে বিকল্প কর্মসংস্থান দিতে পারছি না। প্রত্যেকটা অটো রিকশার পেছনে একটা পরিবার আছে। সেই পরিবারের জীবন-ধারণ কিন্তু এটাতে হয়। 

 

তিনি আরও বলেন, আজ যদি আমি এখান থেকে বলি কাল থেকে কোনো অটোরিকশা চলাতে দেওয়া হবে না, যদি ব্যবস্থা নিতে শুরু করে আমাদের পুলিশ থেকে, তাহলে কতজন চালক রাস্তায় নেমে আসবে? এরপর রাস্তায় কি আদৌ কেউ চলাচল করতে পারবে?

 

উপদেষ্টা আরও বলেন, আমরা ঐ পথেই যেতে চেষ্টা করছি যাতে সড়কে যানজট কমে। এজন্য আমরা চেষ্টা করছি। কিন্তু যেটা বললাম, কিছু বাস্তবতা আছে যেগুলো আমাদের মেনে নিতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।