রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৫   ০২:১০ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ব্রাজিলের জার্সিতে ২০২৩ সালের অক্টোবরে শেষ ম্যাচ খেলেছেন নেইমার জুনিয়র। মধ্যে দু’বার তাকে দলে নেওয়া হলেও ইনজুরির কারণে শেষ সময়ে ছিটকে গিয়েছিলেন। 

এবার চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ডাক পাওয়ার জোর সম্ভাবনা ছিল সান্তোস ফরোয়ার্ডের। কিন্তু দল ঘোষণার ঠিক আগের দিন নতুন ইনজুরিতে পড়েছেন তিনি। 

সংবাদ মাধ্যমের মতে, ব্রাজিল কোচ আনচেলত্তির সোমবার দল ঘোষণা করার কথা। এর ২৪ ঘণ্টা বাকি থাকতেই  ঊরুর ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। 

তার ইনজুরির বিষয়টি এরই মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানিয়ে দিয়েছে সান্তোস। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের ঊরু বেশ ফুলে গেছে। অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন তিনি। পরে পরীক্ষা করিয়ে তার ইনজুরি ধরা পড়েছে। 

নতুন করে ইনজুরিতে পড়ায় নেইমারের ব্রাজিল দলে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়লো। এর আগে ইনজুরি কাটিয়ে নেইমার টানা সাত ম্যাচ সান্তোসের জার্সিতে ৯০ মিনিট খেলেছিলেন। এতে করে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জল হয়। যদিও কোচ আনচেলত্তি তাকে দলে নেওয়ার বিষয়ে সন্দিহান ছিলেন বলে দাবি করেছিল কিছু সংবাদ মাধ্যম। 

ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমার এরই মধ্যে তার চিকিৎসা শুরু করেছেন। ৩১ আগস্ট তার সান্তোসের ক্যাম্পে ফেরার কথা। সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যে অনুশীলন শুরু করার কথা তার। ব্রাজিল তাদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটি খেলবে যথাক্রমে ৫ ও ১০ সেপ্টেম্বর।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।