রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াঙ্কার নামেই ‘কিয়ারা’ রাখলেন নিজের নাম

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৫   ০৯:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সাল ২০১৪, ‘ফগলি’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ অভিনেত্রী কিয়ারা আডবানির। বলিউডে তিনি কিয়ারা নামে পরিচিত হলেও তাঁর আসল নাম আলিয়া আডবানি। কিন্তু অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তাঁর নাম যাতে কেউ গুলিয়ে না ফেলেন তাই তিনি নাম বদলে ফেলেন নিজের। কিন্তু নায়িকার নিজেই নিজের এই নামকরণের নেপথ্যে রয়েছে একটা বড় ঘটনা। কী সেই ঘটনা তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়ার ছবি ‘আঞ্জানা আঞ্জানি’ দেখেই এই নামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন সিদ্ধার্থঘরনি। সেই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রের নাম ছিল কিয়ারা। তবে পছন্দ হলেও তা নিজের জন্য নয় বরং কন্যাসন্তান হলে তার নাম এই নামে রাখবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু যখন কিয়ারা বলিউডে পা রাখেন ততদিনে আলিয়া ভাট বেশ পরিচিতি পেয়ে গিয়েছে। তাঁর নাম প্রায় সবাই জানেন। এই অবস্থায় নিজের নাম আলিয়া আডবানি থেকে পরিবর্তন করে কিয়ারা আডবানি রাখেন তিনি। কারণ একটাই যাতে তাঁকে অন্য অভিনেত্রীর সঙ্গে গুলিয়ে না ফেলেন দর্শক। আর তাই হয়েছে
 
উল্লেখ্য, ১৫ জুলাই তাঁর কোল জুড়ে এসেছে কন্যাসন্তান। অভিনেতা-স্বামী সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে জমিয়ে উপভোগ করছেন জীবনের এই নতুন ইনিংস। মাতৃত্বের এই জার্নি যে তাঁর কাছে ঠিক কতটা উপভোগ্য তা মাঝেমাঝেই বুঝিয়ে দিচ্ছে তিনি। যদিও এখনও সন্তানকে নিয়ে কনোরকম ছবি বা কোনও তথ্য কারও সঙ্গে ভাগ করেননি কিয়ারা। তবে একান্তে তিনি যে মাতৃত্বযাপন করছেন চুটিয়ে সেবিষয়ে কোনও সন্দেহ নেই।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।