রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে নেদারল্যান্ডস দল ঘোষণা

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৫   ১২:০১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২৭ আগস্ট প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নেদারল‌্যান্ডস জাতীয় ক্রিকেট দল। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে ছয় ম‌্যাচ খেললেও স্বাগতিকদের বিপক্ষে খেলা হয়নি ডাচদের।

সিলেটে দুই দল এবার তিনটি টি-টোয়েন্টি ম‌্যাচ খেলবে। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ডাচদের বাংলাদেশে খেলতে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। ডাচদের জন‌্য এবারের সফর নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে নিশ্চিতভাবেই। এজন‌্য শক্তিশালী দল নিয়েই আসছেন তারা।

তিন টি-টোয়েন্টির জন‌্য বুধবার দুপুরে ১৫ সদস‌্যের দল ঘোষণা করেছে নেদারল‌্যান্ডস। যেখানে বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই কারো। তবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলা একাধিক ক্রিকেটার রয়েছেন এই দলে। দুয়েকজনের বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। 

দলটির কোচ হিসেবে বাংলাদেশে আসছেন জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক। এখানকার কন্ডিশন সম্পর্কে তার বেশ ভালো জানা।

নেদারল‌্যান্ডস স্কোয়াড: 
ম‌্যাক্সওয়েল ও’ ডউড, বিক্রমজিত সিং, অনিল নিডামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়া কোরেস, সাকিব জুলফিকার, রায়ান কেলিন, কাইল কেলিন, আরিয়ান দত্ত, পল ভান ম‌্যাকিরেন, সারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড‌্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল ও ফ্রেড ক্লাসেন। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।