রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিন যুদ্ধে ক্লান্ত : ট্রাম্প

প্রকাশিত - ১৯ আগস্ট, ২০২৫   ১১:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধে ক্লান্ত। তবে তিনি আশা করেন যে, ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটানোর দিকে এগিয়ে যাবেন পুতিন। মঙ্গলবার ট্রাম্প ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে এ কথা বলেছেন।

যুদ্ধ বন্ধে পুতিনের আগ্রহের ব্যাপারে প্রশ্ন করা হলেমার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “সত্যি বলতে গেলে, আমি মনে করি না এটি কোনো সমস্যা হতে চলেছে। আমি মনে করি পুতিন এতে ক্লান্ত। আমি মনে করি তারা সবােই এতে ক্লান্ত।”

গত শুক্রবার আলাস্কায় পুতিনের সাথে বৈঠক করেছিলেন ট্রাম্প। সোমবার সেই বৈঠকের বিষয়ে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন তিনি।যুদ্ধ বন্ধে পুতিনের পদক্ষেপ সম্পর্কে ট্রাম্প বলেছেন, “আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট পুতিন সম্পর্কে জানতে যাচ্ছি ... এটা সম্ভব যে তিনি কোনো চুক্তি করতে চান না।”

ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যদি যুদ্ধবিরতি না হয় তবে পুতিন ‘কঠিন পরিস্থিতির’ মুখোমুখি হতে পারেন।ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি মনে করেন পুতিন ও জেলেনস্কির মধ্যকার সম্পর্ক ‘একটু ভালো’ হয়েছে। যদি তা না হতো তাহলে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি বৈঠকে রাজি হতেন না পুতিন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি আশা করি প্রেসিডেন্ট পুতিন ভালো হতে চলেছেন, যদি তিনি তা না করেন, তবে পরিস্থিতি কঠিন হবে। এবং আমি আশা করি ...প্রেসিডেন্ট জেলেনস্কি যা করার তা করবেন। তাকেও কিছু নমনীয়তা দেখাতে হবে।”

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।