রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ২২ রানে জিতল বাংলাদেশ

প্রকাশিত - ১৯ আগস্ট, ২০২৫   ০৯:৪৪ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচের দুটিতে হেরেছিল বাংলাদেশ 'এ' দল। তাই পরের পর্বের পথ  মসৃণ রাখতে আজ নর্দান টেরিটোরি স্ট্রাইর্কের বিপক্ষে জয়টা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। তা ভালোভাবেই করেছেন নুরুল হাসান সোহান-হাসান মাহমুদরা। অস্ট্রেলিয়ার দলটিকে ২২ রানে হারিয়ে আবারো জয়ে ফিরেছে বাংলাদেশ।

 

ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ এ দল। ৪০ বলে ৪১ রান করেছেন আফিফ হোসেন। এ ছাড়া নুরুল হাসান সোহানের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩৫ রান। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি নর্দান টেরিটোরি।

 

১৭৩ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বেশ ভুগেছে নর্দান টেরিটোরি। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন হাসান মাহমুদ। এই ডানহাতি পেসার ৪ রান করা জেক ওয়েদারল্যান্ডকে ফিরিয়ে উদ্বোধনী জুটি বড় হতে দেননি।

 

সুবিধা করতে পারেননি আরেক ওপেনার ডি আর্চি শট। অভিজ্ঞ এই ব্যাটারকে সোহানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন রিপন মন্ডল। এরপর স্যাম এল্ডারকেও দ্রুত আউট করে বোলিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ।

 

২৪ রানে ৩ উইকেট হারানো নর্দান টেরিটোরিকে টেনে তোলার চেষ্টা করেন কনর কেরল ও জর্ডান সিল্ক। দুজনেই মাঝের ওভারগুলোতে দারুণ ব্যাটিং করেছেন। তবে দুজনইন কাছাকাছি গিয়েও ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে সাজ ঘরে ফিরেছেন। সিল্ক-কনরের বিদায়ের পর আর কেউই তেমন একটা প্রতিরোধ গড়তে পারেনি। 

 

এর আগে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও জিশান আলম। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই দলীয় ফিফটির দেখা পায় দল। ১১ বলে ২৫ রান করে নাঈম ফিরলে ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি।

 

তিনে নেমে ব্যর্থ সাইফ হাসান। ১০ বল খেলে করেছেন মাত্র ৩ রান। মিডল অর্ডারে আফিফ হোসেন রান পেলেও অনেক ধীরগতির ব্যাটিং করেছেন। তাতে উল্টো চাপে পড়েছে দল। ৪০ বলে অপরাজিত ৪১ করেছেন তিনি। 

শেষদিকে সোহান-রাব্বিরা রানের গতি বাড়িয়েছেন। সোহান ২৩ বলে করেছেন ৩৫ রান। আর রাব্বি ১৩ বলে অপরাজিত ২২ রান করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।