রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ফিরেই মেসির চমক, জয়ের ধারায় মায়ামি

প্রকাশিত - ১৯ আগস্ট, ২০২৫   ০১:১৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইনজুরির কারণে ১৫ দিনের বিরতির পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। তার ফেরাতেই বদলে গেল ইন্টার মায়ামির চিত্র। গোল-অ্যাসিস্টে জয় নিশ্চিত করেছেন মেসি। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বিরতির পরপরই মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। তাকে ছাড়া ম্যাচের শুরুতেও দারুণ খেলছিল মায়ামি। ৪৩ মিনিটে জর্ডি আলবার গোলে এগিয়ে যায় দলটি। তবে বিরতির পর ৫৯ মিনিটে পেইন্টসিলের গোলেই সমতায় ফেরে গ্যালাক্সি।

এরপরই দৃশ্যপটে আসেন মেসি। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডার কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল কাঁপান আর্জেন্টাইন অধিনায়ক। চলতি মৌসুমে মেজর সকার লিগে এটি মেসির ১৯তম গোল।

শেষ দিকে আবারও নায়ক হয়ে ওঠেন তিনি। ৮৯ মিনিটে মেসির পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। দারুণ এক ব্যাকহিল পাসে বক্সের ভেতর সুয়ারেজকে পাস দেন মেসি। কিছুটা সামনে এগিয়ে তাকে গোলে পরিণত করেন উরুগুইয়ান তারকা। 

ফলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি, শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট সামনে। মায়ামির পরের ম্যাচ বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।