রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেটে গেল ১৬ বছর, ‘কামিনে’ নিয়ে আবেগে ভাসলেন প্রিয়াঙ্কা

প্রকাশিত - ১৯ আগস্ট, ২০২৫   ০১:০৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ারের শুরুর দিকে ব্যবসাসফল সিনেমা ‘কামিনে’। বিশাল ভরদ্বাজ পরিচালিত এ ছবিতে শাহিদ কাপুর দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। প্রিয়াঙ্কা সেখানে ছিলেন ‘সুইটি শেখর ভোপে’র চরিত্রে। এটি যে তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট সিনেমা তা প্রকাশ্যে জানিয়ে দিলেন তিনি।

গেল ১৪ আগস্ট ‘কামিনে’ সিনেমা মুক্তির ১৬ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেছেন দেশি গার্ল। প্রথম ফ্রেমে দেখা যায় প্রিয়াঙ্কাকে তার চরিত্রে। এরপরের ভিডিওতে ধরা পড়ে শাহিদ ও প্রিয়াঙ্কার অনস্ক্রিন রসায়ন-খুশির মুহূর্ত থেকে শুরু করে আবেগঘন দৃশ্য।

কীভাবে তিনি ‘কামিনে’ ছবির জন্য নির্বাচিত হয়েছিলেন তাও জানান প্রিয়াঙ্কা। তিনি জানান, এটি তাঁর কাছে ছিল স্বপ্ন পূরণের মতো, কারণ বহুদিন ধরেই তিনি বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন।

তিনি লিখেছেন, ‘আমি তখন মিয়ামিতে তরুণ পরিচালনায় ‘দোস্তানা’ ছবির শুটিং করছিলাম। সহ-অভিনেতা ছিলেন অভিষেক বচ্চন ও জন আব্রাহাম। এক সন্ধ্যায় শুটিং শেষে দেখি বিশাল ভরদ্বাজের মিসড কল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না! সবসময় চেয়েছি তার সঙ্গে কাজ করতে কিন্তু তখনকার আমার ‘কমার্শিয়াল’ ইমেজের কারণে ভাবিনি যে তিনি আমাকে নেবেন।’

প্রিয়াঙ্কা লিখেছেন, “বিশাল ভরদ্বাজ সরাসরি মিয়ামি উড়ে এসেছিলেন। তিনি এসে আমাকে গল্পটি শোনালেন। আমি বললাম, ‘এই চরিত্রে তো মাত্র ৮টা দৃশ্য আছে।’ তখন তিনি বললেন, ‘আমাদের কাজ করলে এটি আরও অনেক বড় হয়ে উঠবে। ভরসা রাখো।’ আর আমি রেখেছিলাম।”

অভিনেত্রী জানান, বিশাল তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ‘কামিনে’ করার বিনিময়ে তিনি একদিন তাঁকে একটি অসাধারণ চরিত্রে নেবেন। 

প্রিয়াঙ্কা বলেন, ‘সত্যি বলতে, আমি বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করার লোভ সামলাতে পারিনি।’

কৃতজ্ঞতা প্রকাশ করে প্রিয়াঙ্কা লিখেছেন, “কামেনি’ আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। বিশাল ভরদ্বাজের কাছ থেকে শিখেছি কীভাবে চরিত্রের জন্য গবেষণা করতে হয়, প্রস্তুতি নিতে হয় এবং তারপর নিজেকে চরিত্রের হাতে সমর্পণ করতে হয়। শাহিদ কাপুর ছিলেন দুর্দান্ত, তার দ্বৈত চরিত্র অসাধারণ।’ সূত্র: এনডিটিভি

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।