রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতায় ফের হার বাংলাদেশ ‘এ’ দলের

প্রকাশিত - ১৭ আগস্ট, ২০২৫   ১০:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দল ফের হারের তিক্ত স্বাদ পেল। এবার সোহান, নাঈম, আফিফদের হারাল পার্থ স্করচার্স একাডেমি। রোববার (১৭ আগস্ট) বিকেলে ডারউইনে পার্থ স্করচার্স ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে।

পাকিস্তান শাহীনসের বিপক্ষে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে জয়ে ফেরে। একদিনের ব্যবধানে তৃতীয় ম্যাচে আবার হারের দেখা পেল বাংলাদেশ ‘এ’ দল।

লো স্কোরিং ম্যাচে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৯ উইকেটে মাত্র ১২৩ রান করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দলটি। জবাবে পার্থ স্করচার্স ১২ বল আগে ৫ উইকেটের জয় নিশ্চিত করে।

আফিফ হোসেন বাদে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই এদিন ভালো করতে পারেননি। ৪৯ বলে ৪ বাউন্ডারিতে ৪২ রান করে অপরাজিত ছিলেন আফিফ। এছাড়া ১৬ রান করেন রাকিবুল। ১৪ রানের দুটি ইনিংস আসে সোহান ও মৃতুঞ্জয়ের ব্যাট থেকে।

আগের দিন ঝড়ো ব্যাটিং করা জিসান আলম থেমে যান মাত্র ৯ রানে। ব্যাটিং ব্যর্থতায় ঘুরপাক খাওয়া মোহাম্মদ নাঈম ৫ রানের বেশি করতে পারেননি। আলো ছড়াতে পারেননি সাইফ হাসানও। ১ রান আসে তার ব্যাট থেকে।

পার্থের হয়ে বল হাতে ৩টি উইকেট নেন ব্রায়াস জনসন। ২ উইকেট পেয়েছেন আলবার্ট এস্টারহুইসেন।

জবাব দিতে নেমে পার্থের শুরুটা ভালো ছিল না। ১১ রানে তাদের উদ্বোধনী জুটি ভাঙেন হাসান মাহমুদ। ফেরান বেক্সটার হোল্টকে। সেখান থেকে জায়ডেন গুডউইন ও টিয়াগ উইলি প্রতিরোধ গড়েন। দলকে ৩৬ রান পর্যন্ত নিয়ে যান।

কিন্তু ফিফটি ছোঁয়ার আগেই তারা ২ উইকেট হারায় এবং ৬৯ রানে আরেক ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। তখন মনে হচ্ছিল বোলাররা ম্যাচ জমিয়ে দেবেন। কিন্তু তাতে বাধা হয়ে আসেন জোয়েল কুর্টিস। তার অপরাজিত ৪৪ ও ম্যাথু স্পুরের ২৪ রানে পার্থ সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাঈম ও রাকিবুল ২টি করে উইকেট নেন। ১ উইকেট পেয়েছেন হাসান।১৯ আগস্ট একই মাঠে বাংলাদেশের পরবর্তী ম্যাচ নর্থান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে। 

 


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।