২৪ঘণ্টা অনলাইন : টানা দশ বছর পর টলিউডের তুমুল জনপ্রিয় তারকা জুটি দেব-শুভশ্রী অভিনীত ধূমকেতু মুক্তি পেয়েছে। দেব-শুভশ্রীর জনপ্রিয়তা বাংলাদেশের সিনেপ্রেমীদের কাছেও কম নয়। ধূমকেতুর প্রযোজক রানা সরকার চাইছেন বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য, ‘‘বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে ট্যাগ করে শুক্রবার এক পোস্টে রানা সরকার লেখেন, “বাংলাদেশে ‘ধূমকেতু’ রিলিজ করতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ, বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আপনারা আমাদের অনুমতি দিন। আমাদের আবেদন মঞ্জুর করুন।”
রানার ওই আবেদনে ফারুকীর পক্ষে কোনো মতামত জানানো হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে রানা বলেছেন, ‘‘ফারুকীর সঙ্গে এখনও কথা হয়নি। ওদের পক্ষ থেকে ফোন পেলে নিশ্চয় জানাব।” বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় অনুমতি দিলে তবেই দেখা যাবে ‘ধূমকেতু’।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।