রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিন আরো ইউক্রেনীয় ভূমি দাবি করেছেন : ট্রাম্প

প্রকাশিত - ১৭ আগস্ট, ২০২৫   ০৯:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরো ইউক্রেনীয় ভূমি দাবি করেছেন। তবে জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন দিয়েছিলেন। ট্রাম্প জানিয়েছেন, পুতিন তাকে বলেছেন কিয়েভ যদি পুরো ডোনেতস্ক ছেড়ে দেয় তবে যুদ্ধ স্থগিত করবেন।বিষয়টির সাথে পরিচিত একটি সূত্র জানিয়েছে, জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেনের এক পঞ্চমাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ডোনেতস্ক প্রদেশের প্রায় তিন-চতুর্থাংশও রয়েছে।ট্রাম্প আরো জানিয়েছেন, তিনি পুতিনের সাথে একমত যে ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা যে পূর্ববর্তী যুদ্ধবিরতি দাবি করেছিল তা ছাড়াই একটি শান্তি চুক্তি করা উচিত। 

ট্রাম্প ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে বলেছেন, “সবার মাধ্যমে নির্ধারিত হয়েছিল যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হল সরাসরি একটি শান্তি চুক্তিতে যাওয়া, যা যুদ্ধের অবসান ঘটাবে এবং একটি যুদ্ধবিরতি চুক্তি নয়, যা প্রায়শই টিকে থাকে না।”জেলেনস্কি বলেছেন, যুদ্ধ থামাতে রাশিয়ার অনিচ্ছা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জটিল করে তুলবে। ‘হত্যাকাণ্ড বন্ধ করা যুদ্ধ বন্ধের একটি মূল উপাদান।’তবুও, জেলেনস্কি জানিয়েছেন, তিনি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সাথে দেখা করবেন। 

 


 


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।