রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

প্রকাশিত - ১৭ আগস্ট, ২০২৫   ০৮:০৩ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

প্রথম দুই ম্যাচেই রান পেয়েছিলেন টপ অর্ডার ব্যাটাররা। তবে আজ পার্থ স্কচার্সের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ 'এ' দলের টপ অর্ডার। এদিন ব্যাতিক্রম ছিলেন কেবল আফিফ হোসেন। তার ব্যাটে ভর করেই একশ পেরোনো সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। তবে সেটা সহজেই পেরিয়ে গেছে পার্থ।

 

ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করে বাংলাদেশ 'এ' দল। অপরাজিত ৪২ রান করেছেন আফিফ। এ ছাড়া ১৬ রান করেছেন রাকিবুল। জবাবে খেলতে নেমে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পার্থ।

 

অল্প পুঁজি নিয়েও বোলাররা ভালোই লড়াই করেছেন। নতুন বলে হাসান মাহমুদ দারুণ বোলিং করেছেন। ইনিংসের দ্বিতীয় অভারেই ব্রেকথ্রু এনে দিয়েছেন এই পেসার। এ ছাড়া রাকিবুল হাসানও ভালো বোলিং করেছেন। তাতে দলীয় ফিফটির আগেই ৩ উইকেট হারিয়েছিল পার্থ।

 

তবে নতুন বলে ভালো শুরুর সেই ধারা অব্যহত রাখতে পারেনি বাংলাদেশ। মিডল অর্ডারে জুয়েল কোর্ডিস পথ দেখিয়েছেন পার্থকে। তার অপরাজিত ৪০ রানের ইনিংসে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দলটি।

 

এর আগে ব্যাট করতে নেমে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা নাঈম শেখ আজও সেই বৃত্ত ভাঙতে পারেননি। এক বাউন্ডারিতে ৬ বলে ৫ রান করেছেন এই ওপেনার। তার বিদায়ে ভাঙে ৯ রানের উদ্বোঢনী জুটি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা জিশানও আজ ব্যর্থ। ১৩ বলে ৯ রান করেছেন।

 

তিনে নেমে ১ রানে ফিরেছেন সাইফ হাসান। তাতে ২৫ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে দল। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করেছেন আফিফ হোসেন। তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।

 

মাহিদুল ইসলাম অঙ্কন-নুরুল হাসান সোহানরা চেষ্টা করেছেন উইকেটে থিতু হওয়ার। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে আফিফ হোসেন অপরাজিত ৪২ রান করলে একশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।