রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বাসকষ্ট নিয়ে পুত্রসহ হাসপাতালে ভর্তি পরীমণি

প্রকাশিত - ১৭ আগস্ট, ২০২৫   ০৭:৫৮ পিএম
webnews24
নিজেস্ব ডেস্ক

কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন চিত্রনায়িকা পরীমণির পুত্র শাহীম মুহাম্মদ পূণ্য। ছেলের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি। 

 

ছেলের পাশাপাশি নিজেও শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছেন। ফলে দেরি না করে চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী।

 

জানা গেছে, পরীমণির শ্বাসকষ্টের সমস্যা কমেছে। তবে তার এখন প্রচন্ড জ্বর। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন। শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ, আরো কয়েকটা দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। পাশাপাশি নেবুলাইজ করতে হবে।

 

কিছুদিন আগে দেশে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য দেখে প্যানিক অ্যাটাকের শিকার হন পরীমণি। তারপর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেন এই অভিনেত্রী।

 

এরই মধ্যে গত ১০ আগস্ট ছেলের জন্মদিনের পরই আবারও অসুস্থ হয়ে পড়েন মা-সন্তান দুজনেই। চিকিৎসকের পরামর্শে রোববার দুপুরেই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। 

উল্লেখ্য, পরীমণির পরবর্তী সিনেমা ‘গোলাপ’। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি। ‘গোলাপ’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নিরব। রাজনৈতিক-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন সামছুল হুদা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।