রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিসানের ঝড়ো ব‌্যাটিংয়ে নেপালকে সহজে হারাল ‘এ’ দল

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৫   ১০:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়া সফরে থাকা বাংলাদেশ ‘এ’ দল প্রথম জয়ের দেখা পেল। নেপাল জাতীয় দলকে ৩২ রানের ব‌্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের জয়ের নায়ক ওপেনার জিসান আলম। তার ঝড়ো ব‌্যাটিংয়ে পুড়েছে নেপাল। ৪৬ বলে ৭৩ রান করেন মারকুটে ওপেনার। ৪ চার ও ৫ ছক্কায় সাজান এই ইনিংস। তার ঝড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ ‘এ’ দল ডারউইনে আগে ব‌্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৬ রান করে। জবাব দিতে নেমে নেপাল ৭ উইকেটে ১৫৪ রানের বেশি করতে পারেনি। 

পাকিস্তান শাহীনসের বিপক্ষে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম‌্যাচে নেপালকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল কাজী নুরুল হাসান সোহানের দল। 

উদ্বোধনী জুটিতে বাংলাদেশ ‘এ’ দল ৬.৪ ওভারে ৬২ রান পায়। নাঈম শেখ ও জিসান শুরু থেকে আক্রমণাত্মক ব‌্যাটিং করেন। সন্দ্বীপ লামিচানে এই জুটি ভাঙেন নাঈমকে ফিরিয়ে। স্লগ সুইপ করতে গিয়ে নাঈম আউট হন ১৮ বলে ২৫ রান তুলে। আগের ম‌্যাচে ফিফটি পাওয়া সাইফের ব‌্যাট আজ হাসেনি। ১১ বলে ১১ রানে থামে তার ইনিংস। 

চারে নামা আফিফ শেষ পর্যন্ত টিকে ছিলেন। ২৩ বলে ৯ চারে ৪৮ রান করেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। রান পাননি সোহান (৬), অঙ্কন (৭), তোফায়েল (৫)। অতিরিক্ত থেকে যোগ হয় ১২ রান। নেপালের হয়ে বল হাতে ৩৪ রানে ২ উইকেট নেন রিজান দাখাল। 

জবাব দিতে নেমে নেপালের হয়ে একাই লড়াই করেন অভিজ্ঞ কুশল মাল্লা। ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করেন মাল্লা। এছাড়া আসিফ শেখ ২৮, লোকেশ বাম ১৫, কুশল ব্রুটেল ১২ রান করেন। শেষ দিকে নাদান যাদব ১৪ রান করে পরাজয়ের ব‌্যবধান কমিয়ে আনেন। 

বাংলাদেশের বোলারদের মধ‌্যে সেরা ছিলেন স্পিনার রাকিবুল হাসান। ১৮ রানে ৩ উইকেট নেন তিনি। ২ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশের পরের ম‌্যাচ আগামীকাল পার্থ স্করচার্স একাডেমির বিপক্ষে। 
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।