রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালকে বড় লক্ষ্য দিল বাংলাদেশ

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৫   ০৭:৩০ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

আসরের প্রথম ম্যাচের মতো আজও বাংলাদেশ 'এ' দলকে উড়ন্ত শুরু এনে দিন জিশান আলম। তরুণ এই ওপেনারের ঝোড়ো ফিফটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। তবে মিডল অর্ডারে আফিফ হোসেন ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। তাতে ১৮৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

 

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রগ করে বাংলাদেশ 'এ' দল। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন জিশান। এ ছাড়া অপরাজিত ৪৮ রান এসেছে আফিফের ব্যাট থেকে।

 

দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো শুরু পায় বাংলাদেশ। বিশেষ করে জিশান এদিন রীতিমতো ঝড় তোলেন! তার বিধ্বংসী ব্যাটিংয়ে চোখে সর্ষে ফুল দেখেছেন নেপালি বোলাররা! ওপেনারদের এমন ব্যাটিংয়ে কোনো উইকেট না হরিয়ে পাওয়ার প্লেতে ৫৩ রান করে বাংলাদেশ।

 

ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি নাঈম শেখ। ১৮ বলে ২৫ রান করে এই ওপেনার বিদায় নিলে ভাঙে ৬০ রানের উদ্বোধনী জুটি। তবে ফিফটি পেয়েছেন জিশান। সবমিলিয়ে ৪৫ বলে ৭২ রান করেছেন এই তরুণ।

 

চারে নেমে দারুণ ব্যাটিং করেছেন আফিফ। ২৩ বলে অপরাজিত ৪৮ করেছেন তিনি। আফিফ ছাড়া মিডল অর্ডারের আর কেউই সুবিধা করতে পারেননি। তাতে ভালো শুরু পাওয়ার পরও শেষদিকে প্রত্যাশামতো রান তুলতে পারেনি বাংলাদেশ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।