রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিরতির পর নতুন গান নিয়ে আসছেন পিয়া বৈশ্য

প্রকাশিত - ১৪ আগস্ট, ২০২৫   ১১:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ক্লোজআপ ওয়ান তারকা পিয়া বৈশ্য। বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন তিনি। ‘আমারে কান্দাইয়া তুমি’ শিরোনামের গানটি রচনা করেছেন সঞ্জয় সরকার। সুরারোপ করেছেন হাবিব মোস্তফা। অণু মোস্তাফিজের সঙ্গীতায়োজনে সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটি রেকর্ড হয়েছে। ভিডিও দৃশ্যে পিয়া বৈশ্য নিজেই ঠোঁট মিলিয়েছেন। 

‘আমারে কান্দাইয়া তুমি’ গানটি প্রসঙ্গে পিয়া বৈশ্য বলেন, ‘‘সঞ্জয় সরকারের কথায় এবং হাবিব মোস্তফার সুরে এই প্রথম গান গেয়েছি। গানটির কথা ও সুর ভালো লেগেছে। পাশাপাশি অণু মোস্তাফিজের সঙ্গীতায়োজনও গানটিতে বাড়তি মাত্রা যুক্ত করেছে। আশা করছি গানটি স্রোতাদেরও ভালো লাগবে।’’ 

গীতিকার সঞ্জয় সরকার বলেন, ‘‘শিল্পী, সুরকার এবং সঙ্গীতায়োজক- সকলের সম্মিলিত চেষ্টায় গানটি আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর হয়েছে। স্রোতাদের ভালো লাগলেই সে চেষ্টা সার্থক হবে।’’

২০০৫ সালে এনটিভির ক্লোজআপ ওয়ান (সিজন ওয়ান) সঙ্গীত প্রতিযোগিতার সেরা ১০-এ স্থান পেয়েছিলেন কণ্ঠশিল্পী পিয়া বৈশ্য। সে সময় প্রতিযোগিতার অন্যতম বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল তার উপাধি দিয়েছিলেন ‘লালন কন্যা’। সাধারণত লালন সাঁইজি এবং জালাল উদ্দীন খাঁর গানই বেশি করেন তিনি। তবে ওই প্রতিযোগিতায় জুলফিকার রাসেলের কথায় ও বাপ্পা মজুমদারের সুরে ‘তুমি অনুরোধ না আদেশ করো’ শিরোনামের একটি আধুনিক ধারার মৌলিক গান গেয়েও তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। 

বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী পিয়া বৈশ্য মঞ্চে এবং নিজস্ব ইউটিউব চ্যানেলে লোকসঙ্গীত গেয়ে থাকেন।  

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।