রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেভিসের ঝড়ো সেঞ্চুরিতে র‌্যাঙ্কিংয়ে রেকর্ড লাফ

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৫   ১১:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আগুন ঝরালেন ডেওয়াল্ড ব্রেভিস। মাত্র ১২৫ রানের বিধ্বংসী ইনিংসে এসেছিল ১২টি চার ও ৮টি ছক্কা। এই দুর্দান্ত পারফরম্যান্স তাকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৮০ ধাপ এগিয়ে দিলো, পৌঁছে দিলো ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান ২১ নম্বরে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬১৪।

প্রোটিয়া ব্যাটিং লাইনআপের আরেক সদস্য ট্রিস্টিয়ান স্টাবসও উন্নতি করেছেন। ১২ ধাপ এগিয়ে এখন তিনি ২৮ নম্বরে। অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ক্যামেরন গ্রিনও পেয়েছেন র‌্যাঙ্কিং বুস্ট। দুজনেই ৬ ধাপ করে উপরে উঠে যথাক্রমে ১০ ও ১৭ নম্বরে অবস্থান করছেন। ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা।

বোলিং র‌্যাঙ্কিংয়ে জশ হ্যাজলউড তিন ধাপ এগিয়ে ২০ নম্বরে, আর দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ১৫ ধাপ লাফিয়ে ৪৪ নম্বরে। লুঙ্গি এনগিডিও ১৪ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো শীর্ষ ৫০–এ ঢুকেছেন। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি আছেন এক নম্বরে, আর অলরাউন্ডারদের শীর্ষে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

টেস্ট ফরম্যাটে নতুন ইতিহাস গড়েছেন নিউ জিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ক্যারিয়ারের প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন তিন নম্বরে। শীর্ষে ভারতের জসপ্রিত বুমরাহ, আর দুইয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ১৬ উইকেট শিকারের ফলেই এই উন্নতি হেনরির।

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় কোনো পরিবর্তন হয়নি, সবার উপরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট (৯০৮ পয়েন্ট)। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজা রয়েছেন এক নম্বরে।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। অলরাউন্ডারদের মধ্যে এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। তবে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় সামান্য পরিবর্তন এসেছে। এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন বাবর আজম, দুইয়ে উঠে এসেছেন রোহিত শর্মা, আর শীর্ষে অবস্থান করছেন শুভমান গিল।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।