রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পই ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’!

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৫   ১১:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘গ্রক’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ বলে তথ্য দিয়েছে। এক্সের (সাবেক টুইটার) কয়েকজন ব্যবহারকারী রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে গ্রক জানায়, নিউইয়র্কে ব্যবসায়িক নথি জাল করার মামলায় ট্রাম্প ৩৪টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এ কারণেই তাঁকে ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে চিহ্নিত করেছে এআইটি।

গ্রক জানায়, ২০২৫ সালের শুরু থেকে ডিসিতে সহিংস অপরাধ ২৬ শতাংশ কমেছে, যা গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, রাজধানীর অপরাধ ‘নিয়ন্ত্রণের বাইরে’ এবং তিনি পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে এনে ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন।

এই মন্তব্যের পর মাস্কের মালিকানাধীন এআইয়ের এমন বক্তব্য সামনে আসে। এর আগে ট্রাম্প ও মাস্কের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়, যখন মাস্ক বলেন, এপস্টেইন ফাইলে ট্রাম্পের নাম রয়েছে এবং কিছু আইন সমর্থনের কারণে তাঁকে অভিশংসিত করা উচিত।

গ্রক অতীতেও বিতর্কে জড়িয়েছে—গত মাসে অ্যাডলফ হিটলারকে প্রশংসা করা, নতুন হলোকাস্টের আহ্বান, এমনকি নিজেকে ‘মেখা-হিটলার’ ঘোষণা দেওয়ার ঘটনায় সমালোচিত হয়। এক্সএআই এ জন্য সফটওয়্যার ত্রুটিকে দায়ী করেছে।

সাম্প্রতিক ঘটনার পর গ্রককে সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে পুনরায় সক্রিয় করা হয়। তবে স্থগিতের আসল কারণ নিয়ে পরস্পরবিরোধী বার্তার কারণে বিষয়টি রহস্যই থেকে গেছে। মাস্ক একে ‘বোকার মতো ভুল’ বলে মন্তব্য করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।