রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
৯ ম্যাচ পর অস্ট্রেলিয়ার হার

ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরিতে প্রোটিয়াদের দুর্দান্ত জয়

প্রকাশিত - ১২ আগস্ট, ২০২৫   ০৯:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : টানা নয়টি টি–টোয়েন্টি জয়ের দৌড় শেষ হলো অস্ট্রেলিয়ার। ডারউইনে আজ দ্বিতীয় টি–টোয়েন্টিতে ডেভাল্ড ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৩ রানে হেরে গেল স্বাগতিকেরা। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও আজ ব্রেভিস দেখালেন কেন তাঁকে ‘বেবি এবি’ বলা হয়। মাত্র ৫৬ বলে অপরাজিত ১২৫ রান করেন এই তরুণ ব্যাটার, যা দক্ষিণ আফ্রিকার হয়ে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ১০টি ছক্কায়। টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। কুইন্টন ডি ককের (৩৪) সঙ্গে ব্রেভিস দ্বিতীয় উইকেটে যোগ করেন ৭৮ রান। ইনিংসের শেষ দিকে হাইনরিখ ক্লাসেন (২৭) ও ডেভিড মিলার (২০) ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে প্রোটিয়ারা তোলে ৭ উইকেটে ২১৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই চাপে পড়ে যায়। ওপেনার ম্যাথু শর্ট (১২) ও ট্রাভিস হেড (৯) দ্রুত ফিরলে রানচাপ বাড়তে থাকে। তবুও টিম ডেভিড লড়াই চালিয়ে যান। তিনি ২৪ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন, আর সেখানেই মূলত শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার আশা। দক্ষিণ আফ্রিকার হয়ে করবিন বশ ও কোয়েনা মাফাকা ৩টি করে উইকেট নেন। এছাড়া তাবরেজ শামসি ও লুঙ্গি এনগিডি নিয়েছেন ২টি করে উইকেট। ১৭.৪ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

ফলাফল : দক্ষিণ আফ্রিকা জয়ী ৫৩ রানে

সিরিজ অবস্থা: ১-১ সমতা

ম্যান অব দ্য ম্যাচ : ডেভাল্ড ব্রেভিস (অপরাজিত ১২৫)

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।