রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার জরিমানা

প্রকাশিত - ১১ আগস্ট, ২০২৫   ০১:২৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ক্যাম্পাসে ইজরায়েল বিরোধী প্রচার এবং প্যালেস্টাইনকে সমর্থনের জের! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৮৭৫৮ কোটি টাকা) জরিমানার কথা ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প সরকার। জরিমানা না দিলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অনুদান বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন সরকারের তরফে।

প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে গত বছর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইজরায়েল-বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল হার্ভার্ড এবং কলম্বিয়ায়া বিশ্ববিদ্যালয়। তবে সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়তেও। কিন্তু তা সহ্য হয়নি মার্কিন প্রেসিডেন্টের। বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে তিনি একাধিক কঠোর পদক্ষেপ করেছেন। এবার তাঁর কোপে পড়ল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। ট্রাম্পের অভিযোগ, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে আন্দোলনের আড়ালে আসলে ইহুদি বিদ্বেষে ছড়ানো হয়েছিল। শুক্রবার ক্যাম্পাসের প্রধান জেমস মিলিকেন জরিমানার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, “সরকারের তরফে আমরা নোটিস পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

প্রসঙ্গত, গত মার্চ মাসে কলম্বিয়ায়া বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৪০ কোটি ডলারের অর্থসাহায্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প সরকার। জানানো হয়েছিল, ইজরায়েল- প্যালেস্টাইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্যাম্পাসের ইহুদি পড়ুয়াদের উপর নানা ধরনের অত্যাচার চলছে। ছড়ানো হচ্ছে ইহুদি বিদ্বেষ। একই অভিযোগে এবার মার্কিন প্রেসিডেন্টের রোষানলে কলম্বিয়ায়া বিশ্ববিদ্যালয়।

ক্যাম্পাসে ইজরায়েল বিরোধী প্রচার এবং প্যালেস্টাইনকে সমর্থনের জের! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৮৭৫৮ কোটি টাকা) জরিমানার কথা ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প সরকার। জরিমানা না দিলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অনুদান বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন সরকারের তরফে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।