রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ বছর বয়সেই আত্মহত্যা করতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা

প্রকাশিত - ১১ আগস্ট, ২০২৫   ১২:২৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজনই নন— তিনি এখন আন্তর্জাতিক তারকা। তাঁর অভিনয় যাত্রা শুরু হয়েছিল দক্ষিণী ভারতীয় চলচ্চিত্রের হাত ধরে। সেখান থেকে বলিউডে নিজের জায়গা তৈরি করা এবং ধীরে ধীরে প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে ওঠার লড়াইটা সহজ ছিল না। এরপর বলিউডের সীমা টপকে তিনি এখন হলিউডেও নিজের একটি জায়গা তৈরি করেছেন। সেখানেও নিজের প্রতিভা ও ব্যক্তিত্বের ছাপ রেখেছেন। তিনি আর কেউ নন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া, যিনি এখন গ্লোবাল আইকন। বিশ্বমঞ্চে ভারতীয় প্রতিনিধিত্বের এক উজ্জ্বল মুখ।

প্রিয়াঙ্কার এই জায়গায় পৌঁছানোর লড়াইটা সহজ ছিল না। তাঁর যাত্রাপথে এসেছে বহু চ্যালেঞ্জ। গায়ের রং নিয়ে কটাক্ষ, কেরিয়ারের শুরুতে অবহেলা— বলিউড হোক বা হলিউড, তাঁকে বারবার প্রমাণ করতে হয়েছে নিজের যোগ্যতা। তবে তিনি টিনএজ় লাইফেই তিনি এতটা মানসিক চাপে ছিলেন, মাত্র ১৮ বছর বয়সে আত্মহত্যার কথা ভেবেছিলেন। এই হৃদয়বিদারক তথ্য প্রকাশ করেছেন তাঁর প্রাক্তন ম্যানেজার। তবু, সব বাধা পেরিয়ে প্রিয়াঙ্কা আজ এক অনুপ্রেরণা— যাঁর গল্প শুধু সাফল্যের নয়, সাহস, আত্মবিশ্বাস এবং অদম্য মানসিক শক্তির প্রতিচ্ছবি।

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজের এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘আজ যিনি এতটা শক্তিশালী, সেই প্রিয়াঙ্কা অতীতে ২-৩ বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আমি কোনওভাবে তাঁকে থামিয়েছিলাম।’ প্রিয়াঙ্কার প্রাক্তন প্রেমিক অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। চলচ্চিত্রে অভিষেকের সময়ে অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পরে তাঁদের বিচ্ছেদ ঘটে। প্রকাশ জানিয়েছিলেন, ‘ওঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একবার ঝগড়ার পর, প্রিয়াঙ্কা গাড়ি চালিয়ে মুম্বইয়ের ভাসাই এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে চলে গিয়েছিলেন।’


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।