রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সেই রোহিতেই আস্থা

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৫   ০১:২৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এর মাস ৬ আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকেও অবসর নিয়েছিলেন হিটম্যান। প্রশ্ন হল, তিনি কি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন? এর উত্তর এখনও অজানা থাকলেও আইসিসি’র পোস্টার নতুন জল্পনাকে উসকে দিয়েছে। অবশ্য সেই পোস্ট মুছেও দিয়েছে আইসিসি।

পরের বছর ইংল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ওয়ানডে হবে ১৪ জুলাই, এজবাস্টনে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৬ এবং ১৯ জুলাই। এর আগে ১ জুলাই থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে।

সেই টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের একটি পোস্টার প্রকাশ করেছে আইসিসি। সেখানে হ্যারি ব্রুকের সঙ্গে রয়েছে রোহিত শর্মার ছবি। সবকিছু ঠিকমতো চললে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে’তে খেলবেন রোহিত। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেওয়ায় টি-টোয়েন্টিতে স্বাভাবিকভাবেই খেলবেন না তিনি। যদিও আইসিসি সেসব ভাবনার ধার ধরেনি। জোড়া সিরিজ মিলিয়ে তারা যে ইমেজ কার্ড তৈরি করেছে, সেখানে কমন মুখ হিট ম্যান। সেই কারণে অনেকেই ধরে নিয়েছেন, অন্তত আগামী বছরেও টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁকেই দেখা যাবে।

তবে ২০২৭ সাল পর্যন্ত রোহিত ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন কি না, তা এখনও অনিশ্চিত। যদিও ইংল্যান্ড সিরিজের আগে ভারতের হেডকোচ গৌতম গম্ভীর বলেছিলেন, “পারফর্ম করতে পারলে বয়স কেবল একটি সংখ্যা মাত্র।” নেটিজেনরা মনে করছেন, আইসিসি’র পোস্টার এবং গম্ভীরের খোলামেলা মনোভাবই হয়তো রোহিতের ২০২৭ বিশ্বকাপে খেলার চাবিকাঠি। তবে, সবার আগে তাঁকে ফিট থাকতে হবে। তাঁরা মনে করছেন, ইংল্যান্ডে ওডিআই সিরিজকে রোহিত হয়তো বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাখির চোখ করতে চলেছেন। সেখানে ভালো খেললে হিট ম্যানকে অধিনায়ক রেখেই বিশ্বকাপের পরিকল্পনা সাজাবেন গম্ভীর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।