রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোনালের বাজিমাত, ট্রেন্ডিংয়ের শীর্ষে বুবলী-জীবনের ‘ময়না’

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৫   ১২:৪৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বেশ কয়েক সপ্তাহ ধরে বলিউডের আলোচিত ছবি ‘সাইয়ারা’-র গান ইউটিউব মিউজিক ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চলতি সপ্তাহে সেটি টপকে এখন সবার উপরে বাংলাদেশের জনপ্রিয় গায়িকা কোনালের গাওয়া ‘ময়না’। মুক্তির চার দিনের মধ্যেই গানটি ঝড় তুলেছে অনলাইনে।

এই গানের মডেল হয়ে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে ধরা দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সঙ্গে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন। তাদের উপস্থিতি গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বুবলীর গ্ল্যামার মন ছুঁয়েছে দর্শকের। ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে প্রশংসা ভেসে যাচ্ছে বুবলী-জীবন জুটির পারফর্ম।

এই মুহূর্তে ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে ‘ময়না’। সাইয়ারার শিরোনাম সংগীতটি নেমে গেছে তিন নম্বরে। দুই নম্বরে জায়গা করে নিয়েছে ‘পরম সুন্দরী’ সিনেমার ‘পরদেশিয়া’ গানটি।

‘ময়না’ মুক্তির পর থেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস, টিকটক ও ইউটিউবে ব্যাপক সাড়া পাচ্ছে। শুধু ইউটিউবেই গানটির ভিউ ১.৭ মিলিয়ন ছাড়িয়েছে। মন্তব্য পড়েছে তিন হাজারেরও বেশি। সেখানে নেটিজেনরা গানটির সিনেম্যাটিক ধাঁচ, সুর ও ভিডিও নির্মাণের প্রশংসা করেছেন।

গানটির গীত রচনা করেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কোনালের সঙ্গে গানটির একাংশে কণ্ঠ দিয়েছেন নিলয়।

গানটির সাফল্যে উচ্ছ্বসিত কোনাল বললেন, ‘দর্শক-শ্রোতারা গানটিকে আপন করে নিয়েছেন এটা আমাদের টিমের সবার পরিশ্রমের স্বার্থকতা।’ বুবলীও দর্শকদের ভালোবাসা দিয়েছেন। কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই কাজটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। ভালো লাগছে গানটি দর্শক পছন্দ করেছে।’
২৪ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।