রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

প্রকাশিত - ০৮ আগস্ট, ২০২৫   ১২:২৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এএফসি অনূর্ধ্ব-১৭ ছেলেদের চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঘোষিত ড্র অনুযায়ী, ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক চীন, বাহরাইন, তিমুর লেস্তে, ব্রুনাই ও শ্রীলঙ্কা।এবার বাছাইয়ে অংশ নিচ্ছে ৩৮টি দল। সাতটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো লড়বে মূল পর্বের টিকিটের জন্য। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলবে। 

বাংলাদেশ দল বর্তমানে যশোরের শামসুল হুদা একাডেমিতে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট সামনে রেখে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে প্রস্তুতি নিচ্ছে। সাফের পর ২২-৩০ নভেম্বর চীনে অনুষ্ঠিতব্য এএফসি বাছাইয়ে অংশ নেবে লাল-সবুজের যুবারা।

এদিকে, মেয়েদের অনূর্ধ্ব-১৭ এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের ড্রয়েও হয়েছে বাংলাদেশের অবস্থান নির্ধারণ। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও স্বাগতিক জর্ডান। এই বাছাইপর্ব মাঠে গড়াবে ১৩-১৭ অক্টোবর, আট দেশের আট ভেন্যুতে। আট গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে আগামী বছরের মূল পর্বে, যা হবে ৩০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত, চীনে।

চলতি বছর মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে এশিয়ার চার প্রতিনিধি হচ্ছে— চীন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া। তবে টানা দুইবার মূল পর্বে খেললেও বাংলাদেশ ২০২৪ সালের আসরে জায়গা করে নিতে পারেনি।বাংলাদেশের নারী ফুটবল দল এখন লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই খেলছে। স্বাগতিক লাওসকে গতকাল ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। কদিন আগে ঘরের মাঠে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।