রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারী বর্ষণে চট্টগ্রামে সেতু ভেঙে দুই ভাগ

প্রকাশিত - ০৭ আগস্ট, ২০২৫   ১১:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বায়েজিদ বোস্তামী সড়কের ওপর নির্মিত একটি সেতু ভেঙে দুই ভাগ হয়ে গেছে। এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে অন্যপাশে সীমিতভাবে যান চলাচল করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ছয়টার দিকে অক্সিজেন এলাকার স্টার শিপ গলি সংলগ্ন অংশে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বিষযটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর থেকে টানা ভারী বর্ষণের কারণে পানির প্রবল চাপেই সেতুটি ভেঙে যায়।

আনিসুর রহমান বলেন, ১৯৮০ সালের দিকে নির্মিত ইটের তৈরি সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল প্রশস্ত হওয়ায় পানিপ্রবাহ বেড়ে যায় এবং দীর্ঘদিন ধরে সেতুর পাশে মাটি সরে যেতে থাকে। এতে দেয়াল দুর্বল হয়ে পড়ে এবং আজকের বর্ষণে সেটি সম্পূর্ণভাবে ভেঙে যায়।

সেতুটি অক্সিজেন থেকে নগরের ২ নম্বর গেটমুখী পথে অবস্থিত। এ পথ ব্যবহার করে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। এর আশপাশে রয়েছে বহু পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে।

স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সেতুটি পুনর্নির্মাণ শুরু করতে হবে।

এ ব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশন জানায়, ঝুঁকিপূর্ণ বিবেচনায় আগেই সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে পাঁচ কোটি টাকার প্রাক্কলন করে দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে। দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন প্রকৌশলীরা।

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক শামসুল ইসলাম জানান, ভাঙা অংশের পাশ দিয়ে চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যপাশ দিয়েও সীমিতভাবে গাড়ি চললেও সেটিও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় পুরোপুরি ধসে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে আমবাগান আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) নগরে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া পতেঙ্গা আবহাওয়া অফিসে রেকর্ড করা হয় ৩২ মিলিমিটার বৃষ্টি।বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন পতেঙ্গা আবহওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল হাসান। আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।