রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির

প্রকাশিত - ০৭ আগস্ট, ২০২৫   ০১:৫৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত কর্মসূচি সম্পর্কে দ্য ডেইলি স্টার-এর বাংলা ও ইংরেজি সংস্করণ ও আজকের পত্রিকার প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।

শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ৬ আগস্ট একটি আনুষ্ঠানিক প্রতিবাদলিপিতে জানায় যে, তাদের কর্মসূচি ‘৩৬ জুলাই : আমরা থামব না’ আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া হয়েছিল। তারা আরো জানায়, অনুষ্ঠান চলাকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিছু অনুরোধ করা হলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তারা তা সুষ্ঠুভাবে অনুসরণ করে।

প্রতিবাদলিপিতে শিবির দাবি করে, প্রক্টর অফিস বা প্রশাসনের পক্ষ থেকে তাদের কার্যক্রম স্থগিত করার বিষয়ে কোনো লিখিত বা আনুষ্ঠানিক নির্দেশনা প্রদান করা হয়নি। সুতরাং, ‘নিষেধাজ্ঞা অমান্য’ করার কোনো প্রশ্নই আসে না। তারা এই প্রতিবেদনগুলোকে ‘মিথ্যা ও পক্ষপাতদুষ্ট’ বলে উল্লেখ করে। তাদের মতে এই ধরনের রিপোর্টের মাধ্যমে একটি স্বনামধন্য সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে এবং সাংবাদিকতার নৈতিকতাকে উপেক্ষা করা হয়েছে। শিবির আশা করে, দ্য ডেইলি স্টার ও আজকের পত্রিকা কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত করে প্রকৃত তথ্য তুলে ধরবে এবং প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে যথাযথভাবে ক্ষমা প্রার্থনা করবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।