রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাজল-রানির পর দীপিকার পক্ষ নিলেন রুবিনা

প্রকাশিত - ০৭ আগস্ট, ২০২৫   ১২:৫৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পরিবার ও পেশার সঙ্গে সমতা রাখতে দীর্ঘদিন ধরেই ভিন্ন পথে হাঁটার কথা বলে আসছেন বলিউডের প্রথম সারির কয়েকজন তারকা। ৮ ঘণ্টা কাজ, মাসের বিশেষ বিশেষ দিনে বিশ্রামের মতো মৌলিক বেশ কিছু দাবিতে সম্প্রতি বলিউডে সুর চড়ছে। দিনে ৮ ঘণ্টা কাজ নিয়ে দীর্ঘদিনের সেই চাপা কণ্ঠ প্রকাশ্যে আনার নেপথ্যে কিন্তু বলতেই হয় বলিউডের ‘মস্তানি’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কথা।

এই বিষয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবি ‘স্পিরিট’ ছেড়ে বেরিয়ে এসেছেন দীপিকা পাড়ুকোন। দীপিকার ৮ ঘন্টা শিফটের কাজ করা নিয়ে আপত্তি ছিল পরিচালকের। ফলে সিনেমা ছেড়ে বেরিয়ে যান দীপিকা। তবে এ নিয়ে শোরগোল পড়ে যায় গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে। দীপিকার হয়ে মন্তব্য প্রকাশ করেন অনেকেই। এবার দীপিকার হয়ে কথা বললেন অভিনেত্রী রুবিনা দিলাইক।

রুবিনা ছোট পর্দার একজন সুপরিচিত অভিনেত্রী। এছাড়া ‘বিগ বস ১৪’ বিজয়ী হয়েছিলেন তিনি। ‘ছোটি বাহু’ এবং ‘সাস বিনা শাশুরাল’সহ একাধিক ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা

পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম তখন কাজের জন্য প্রচুর কষ্ট করতে হত। এমনও সময় গেছে যখন ইন্ডাস্ট্রিতে ১৭ ঘণ্টার বেশি কাজ করেছি আমি। তবে আমি চাই না এটা হোক।’

এই অভিনেত্রীর কথায়, ‘আমি যদি প্রযোজক হই তাহলে আমি একদমই চাইবো না আমার দিনে যারা কাজ করছেন তাঁরা আট ঘণ্টার বেশি কাজ করুক। আমি এমন একটি ব্যবস্থা করব যাতে ৮ ঘণ্টার মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যায়।’

রুবিনা দিলাইক বলেন, ‘একজন ব্যক্তি যদি একটি সময়ের মধ্যে কাজ করে তাহলে সেই কাজ অনেক বেশি ভালো হয়। তবে এক্ষেত্রে কাউকে আপনি জোর করতে পারেন। অনেকেই আছেন যেমন পুলিশ অফিসার, ট্রাফিক পুলিশ বা ডাক্তাররা ১৬ থেকে ১৮ ঘন্টার বেশি কাজ করেন।’

অভিনেত্রী কথায়, ‘আপনার যদি অতিরিক্ত সময় কাজ করতে কোনও সমস্যা না হয় তাহলে তা নিয়ে চর্চা হওয়ার কথা নয়। তবে যদি আপনি অতিরিক্ত সময় কাজ করেন আর আপনাকে যদি অর্থ প্রদান না দেওয়া হয় সেক্ষেত্রে ব্যাপারটা অবশ্যই নিন্দনীয়। তাই অতিরিক্ত কাজ করবেন কী করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার।’

আগে ৮ ঘণ্টা কাজের বিষয়ে অভিনেত্রী কাজল, রানি মুখার্জি, নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রাসহ আরও অনেক দীপিকার পক্ষ নিয়েছেন। সেই তালিকায় যুক্ত হল রুবিনা দিলাইকের নাম।তবে গেল মাসে ৮ ঘণ্টা কাজের বিষয় নিয়ে দীপিকাকে খোঁচা দেন দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সদ্য বলিউডে আসা অভিনেত্রী রাশমিকা মান্দানা। অকপটে তিনি বলেন, ‘৮ কেন, সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করতে পারি।’ রাশমিকার এমন মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।