রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা দখল করার বিষয়ে সিদ্ধান্ত ইসরায়েলের : ট্রাম্প

প্রকাশিত - ০৭ আগস্ট, ২০২৫   ১২:১৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গাজা উপত্যকা পুরোপুরি দখলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার একান্তই ইসরায়েলের বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে তিনি ইসরায়েলের সিদ্ধান্তকে সম্মান জানাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে গাজা দখল নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হলো গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করা। তিনি বলেন, গাজা দখলের সিদ্ধান্ত একান্তই ইসরায়েলের বিষয়। আমরা এখন মানবিক সহায়তা এবং খাদ্য সরবরাহে মনোযোগ দিচ্ছি। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র এই মানবিক প্রচেষ্টায় ইসরায়েলের সহযোগিতা প্রত্যাশা করছে। খাদ্য বিতরণ ও অর্থ সহায়তায় ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এ কয়েক মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল এখনো সে অর্থ সহায়তার কথা স্বীকার করেনি। পর্যবেক্ষকদের ধারণা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যে এই উদ্যোগ জনপ্রিয় নাও হতে পারে, যার কারণে বিষয়টি গোপন রাখা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, শুধু ইসরায়েল নয়, আরব রাষ্ট্রগুলোরও সহায়তা আমরা পাচ্ছি। তারা শুধু অর্থ নয়, মানবিক ত্রাণ বিতরণ ব্যবস্থায়ও আমাদের পাশে থাকবে বলে আমরা আশা করছি। উল্লেখ্য, আট দিন আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র গাজায় নতুন খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন করবে। হোয়াইট হাউজও তখন জানায়, গাজায় একটি নতুন ত্রাণ বিতরণ পরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন করা হবে। যদিও এখন পর্যন্ত সে পরিকল্পনার বাস্তব কোনো চিত্র দেখা যায়নি।

অন্যদিকে গাজায় এখন বাস্তুচ্যুতির আদেশ জোর করে কার্যকর করা হচ্ছে, যার ফলে পুরো উপত্যকা ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে পড়েছে। বর্তমানে গাজার প্রায় ৮৬ শতাংশ এলাকা সামরিক নিয়ন্ত্রণাধীন। বাকি অংশেও অভিযান চালানো হলে সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের অবস্থা আরও সংকটপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।