রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তামান্নার রূপরহস্য গল্পের আরেক আখ্যান

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৫   ১২:০৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বছর ঘুরতে চলল, সমাজমাধ্যম জুড়ে এখনও দাপট ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানটির। শুধু গান নয়, দৃশ্যায়নে তমান্না ভাটিয়ার নাচ নিয়েও চর্চা হয়েছে বিস্তর। সবুজ পোশাকে তমান্নার শরীরী বিভঙ্গে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। তবে নেটাগরিকের একাংশ এই নাচের জন্য তমান্নাকে ট্রোল করা শুরু করেছেন।

সাধারণত আইটেম গানে নাচার সময়ে অভিনেত্রীর নির্মেদ চেহারা নজর কাড়ে। জিমে গিয়ে তৈরি করা টানটান সেই চেহারার অন্যতম আকর্ষণ। এখানেই ছক ভেঙেছিলেন তামান্না। তাঁর চিকন কোমর চিহ্ন নেই। বরং সামান্য পৃথুল চেহারা নিয়েই নেচেছিলেন তিনি। আবার এই চেহারার ধরনের জন্যই প্রশংসাও পেয়েছেন তামন্না। সেই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী।

তামন্না জানিয়েছেন, বহু মহিলা তাঁকে কুর্নিশ জানিয়েছেন সামান্য পৃথুল চেহারা প্রদর্শনের জন্য। সেই মহিলাদের কাছে নাকি তামন্না অনুপ্রেরণার কাজ করেছিলেন। যদিও তামন্না ভাবতেন, তিনি সেই সময়ে যথেষ্ট ছিপছিপে চেহারার অধিকারীই ছিলেন। ‘আজ কি রাত’ ও ‘কাভালা’ এই দু’টি গান নিয়ে কথা বলেছেন তিনি।

তামন্না বলেছেন, “‘আজ কি রাত’ গানটি প্রকাশ্যে আসার পরে সকলে আমাকে ‘বডি পজিটিভিটি’র জন্য প্রশংসা করেছিলেন। মানুষের দাবি ছিল, আমার চেহারা নাকি খুবই আকর্ষণীয় ছিল। ‘আজ কি রাত’ ও ‘কাভালা’ গানের সময়ে সকলে ভেবেছিলেন আমার চেহারা খুব ভারী। কিন্তু আমার চোখে তো আমি যথেষ্ট ছিপছিপেই ছিলাম।”

এক অভিজ্ঞতার কথাও জানান তামন্না। তিনি বলেন, “এক মহিলা একদিন একটি পার্টিতে আমার সঙ্গে এসে কথা বলেন। আমি মেদহীন ছিলাম না বলে, বহু মহিলার নাকি নিজেদের চেহারা নিয়ে আত্মবিশ্বাস বেড়েছিল। সেই মহিলা নিজেও পৃথুল ছিলেন। তাই তাঁর আমাকে ‘আজ কি রাত’ গানে দেখে ভাল লেগেছিল। সেই মহিলা ‘মোটা’ শব্দটি উচ্চারণ করেছিলেন। যদিও আমি মনে করি না, আমি তখন মোটা ছিলাম। তবে মানুষে আমাকে নিয়ে কীভাবে সেটা বুঝেছিলাম।”

তামন্নার নাচে নাকি মুগ্ধ ছিলেন শিশুরাও। এক মা এসে তমন্নাকে জানিয়েছিলেন, তাঁর নাচের ভিডিয়ো চালানোর পরেই সন্তানকে খাবার খাওয়াতে সক্ষম হন তিনি। অভিনেত্রীর কথায়, “ডায়পার পরা বাচ্চারাও এই গানে নেচেছে।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।