রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৫   ১২:২০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর। তার আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 

সোমবার বিসিবি এক বার্তায় জানিয়েছে, ৩০ আগস্ট সিরিজ শুরু হবে। তিন ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির দেওয়া সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। তিনদিন পর খেলবে প্রথম ম্যাচ। সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে। দুই বোর্ড ই-মেইলের মাধ্যমে আলোচনা করে এমন সিদ্ধান্তে পৌঁছেছে। 

সোমবার বিসিবি এক বার্তায় এশিয়া কাপের ট্রেনিং ক্যাম্পের প্রাথমিক দল ও সময় ঘোষণা করেছে। ৬ আগস্ট থেকে ২৫ জন ক্রিকেটার নিয়ে মিরপুর স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প হবে। ১৫ আগস্ট হবে অনুশীলন ক্যাম্প। ২০ আগস্ট দলের সদস্যরা সিলেট যাবেন। সেখানে বাকি ক্যাম্প সম্পন্ন করে সিরিজে ডাক পাওয়া ক্রিকেটাররা ম্যাচ খেলবেন। 

এশিয়া কাপের প্রাথমিক দল: লিটন দাস, তানজিদ তামিম, নাঈম শেখ (এ দল), সৌম্য সরকার, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী মিরাজ, শামীম হোসেন, নাজমুল শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ (এ দল), তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান (এ দল), মাহিদুল অঙ্কন (এ দল), সাইফ হাসান (এ দল)।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।