রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল-ঢাকা মহাসড়ক, ইট ও খানাখন্দ বাড়িয়েছে যাত্রীদের জীবনঝুঁকি

প্রকাশিত - ০৪ আগস্ট, ২০২৫   ১১:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের টুকরো এবং খানাখন্দ এখন যানবাহন যাত্রীদের জন্য জীবনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ফলে সড়কে ছোট-বড় দুর্ঘটনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। যাত্রীদের ভোগান্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনও। বরিশাল-ঢাকা রুটে চলাচল করা সাকুরা পরিবহনের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পলাশ হাওলাদার বলেন, বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রীবাহী বাস চলাচল করে। এ ছাড়াও বিভিন্ন পণ্যবাহীসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের অধিকাংশ স্থানে ছোট-বড় গর্ত। অনেক স্থানে রাস্তা ফুলে ও ফেটে কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও বিশাল অংশ দেবে আছে। বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় সেখানে পানি জমে রাস্তা কর্দমাক্ত হয়ে গেছে। এতে যাত্রীবাহী বাস খানাখন্দের মধ্যে পড়ে যাচ্ছে। যার কারণে দুর্ঘটনা ঘটছে।

মহাসড়কের পাশের বাসিন্দা মো. সাহাবউদ্দিন বলেন, বর্তমানে খানাখন্দে সড়ক বিভাগ ইট ও বালু ফেলছে। বৃষ্টিতে বালু ধুয়ে যাচ্ছে। যানবাহনের চাকার চাপে ইট ভেঙে যায়। চাকার নিচে পড়ে একেকটি খোয়া বুলেট গতিতে ছুটে। এসব ইটের খোয়া পাশ দিয়ে চলাচল করা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে পড়লে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। মহাসড়কের আশপাশের বাসিন্দারাও এ নিয়ে ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, বর্ষার কারণে বরিশাল-ঢাকা মহাসড়কের ৪৯ কিলোমিটারে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। এখন মেরামত কাজ করা সম্ভব নয়। আপদকালীন সমাধানের জন্য খানাখন্দে ইট ও বালু দেয়া হচ্ছে। ইটের টুকরায় দুর্ঘটনা ঘটার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এর সমাধান দেয়া তো সম্ভব নয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।