রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০ নম্বরে ইয়ামালের ডাবল, ৭ গোল দিল বার্সা

প্রকাশিত - ০১ আগস্ট, ২০২৫   ১২:২৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে বৃহস্পতিবার ইয়ামাল, ফেরান তোরেসের জাদুতে এশিয়া সফরে দক্ষিণ কোরিয়ার দল এফসি সিউলের বিপক্ষে ৭-৩ গোলের বিশাল জয় পেয়েছে বার্সেলোনা।

কাতালান ক্লাবটির আইকনিক ১০ নম্বর জার্সির মালিক এখন লামিনে ইয়ামাল। প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে লিওনেল মেসির গায়ে চড়ে বিখ্যাত হয়ে ওঠা ওই জার্সি পরে জোড়া গোল করেছেন বার্সার বিস্ময় বালক ইয়ামাল। যার একটি আবার মেসির মতো করেই জালে পাঠানো দৃষ্টিনন্দন গোল। 

প্রথমার্ধে বার্সার বিপক্ষে স্বাগতিক দল সিউল বেশ লড়াই করেছিল। ৩-২ ব্যবধানে প্রথম ৪৫ মিনিট শেষ করেছিল সিউল এফসি। ম্যাচের ৮ মিনিটে বার্সার ৩৬ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার রর্বাট লেভানডভস্কি প্রথম গোল করেন। ১৪ মিনিটে ইয়ামাল বার্সাকে ২-০ গোলে এগিয়ে নেন। 

পরেই সমতায় ফেরে সিউল। ২৬ মিনিটে ইয়াং উক এক গোল শোধ করেন। যোগ করা সময়ের প্রথম ম্যাচে জাজান আল আরাব বার্সার জালে দ্বিতীয় গোল দিয়ে ২-২ ব্যবধান করে ফেলেন। পরেই ইয়ামাল জালে বল পাঠিয়ে ৩-২ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করান। 

এরপর দাপট দেখান ফেরান তোরেস ও পাবলো গাভি। ৫৫ মিনিটে ডিফেন্ডার আন্দ্রিয়েস ক্রিস্টেনসেন বার্সাকে ৪-২ গোলে এগিয়ে নেন। বার্সার হয়ে পঞ্চম গোলটি করেন তোরেস। ৭৪ মিনিটে তার গোলের পর ৭৬ মিনিটে গোল আসে গাভির পা থেকে। এরপর ৮৫ মিনিটে আরেকটি গোল শোধ করে সিউল। ব্যবধান তখন ৬-৩। ৮৮ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন তোরেস। এই ম্যাচে ধারে বার্সায় আসা রাশফোর্ড মাঠে নেমে এক গোলে সহায়তা দিয়েছেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।