রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতের উপরে ২৫ শতাংশ হারে ট্যারিফ

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৫   ১০:৪৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতের উপরে ২৫ শতাংশ হারে ট্যারিফ চাপানোর পরেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মাঝরাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই খবর জানিয়েছেন তিনি। সঙ্গে ভারতকে কিছুটা খোঁচাও দিয়েছেন ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমরা সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছি। এর আওতায় দুই দেশ একযোগে পাকিস্তানের বিশাল তেলের ভাণ্ডার অনুসন্ধান ও উন্নয়নে কাজ করবে।’ শুধু তাই নয়, এই চুক্তি আমেরিকা ও পাকিস্তানের অর্থনৈতিক সম্পর্কের গতিপথ পাল্টে দিতে পারে বলেও দাবি করেছেন ট্রাম্প।

নিজের পোস্টে ভারতকে কিছুটা কটাক্ষও করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের উপরে বেজায় ক্ষুব্ধ তিনি। ট্যারিফের সঙ্গে পেনাল্টিও চাপিয়েছেন। এই পোস্টে অবশ্য সেই প্রসঙ্গ টানেননি তিনি। শুধু লিখেছেন, ‘কে জানে, আগামী দিনে পাকিস্তান হয়তো ভারতকে অপরিশোধিত তেল বিক্রি করবে।’

ট্রাম্প জানিয়েছেন, এই প্রকল্পের নেতৃত্বে থাকবে একটি মার্কিন তেল কোম্পানি। তবে সেই কোম্পানির নাম জানাননি তিনি। শুধু লিখেছেন, ‘খোঁজ চলছে।’ চুক্তির বিস্তারিত বিবরণ বা শর্ত কী আছে, তাও খোলসা করেননি। এই নিয়ে মুখ খোলেনি ওয়াশিংটনের পাকিস্তানি দূতাবাসও।

গত সপ্তাহেই আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও-র সঙ্গে সাক্ষাতের পরে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত। দুই দেশ এই নিয়ে পৃথক বিবৃতিও জারি করেছিল। অবশেষে সেই চুক্তি প্রকাশ্যে এলো।

ট্রাম্পের এই পোস্ট নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি নয়াদিল্লি। ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে এখনও দর কষাকষি চলছে, ট্রাম্প ট্যারিফ এবং পেনাল্টি চাপাচ্ছেন, ঠিক সেই সময়ে পাকিস্তানের সঙ্গে আমেরিকার এই চুক্তি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

অয়েল অ্যান্ড গ্যাস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের কাছে প্রায় ৯ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে। এর বেশিরভাগটাই সিন্ধু বেসিন এলাকায়। এই এলাকায় এখনও সেভাবে উন্নয়নের ছাপ পড়েনি। পরিকাঠামো প্রায় নেই বললেই চলে। তাই বিনিয়োগের অভাবে এই বিপুল তেলের ভাণ্ডার অনাবিষ্কৃতই থেকে গিয়েছে। এখন ট্রাম্পের এই চুক্তি কী প্রভাব ফেলে সেটাই দেখার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।