রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টি হচ্ছে : ফুসে ওঠেছে সাগর

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৫   ১০:১৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বুধবার রাত থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার ৩১ জুলাই সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে মৌসুমি বায়ু এখন সক্রিয় তাই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা বিভাগসহ দেশের চার বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। এরই মধ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জন্য দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

গতকাল দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ বেশি আছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আভাস, মৌসুমি বায়ু অনেকটাই সক্রিয়। এর প্রভাবে আজ ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে ৩১ জুলাই খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়। আর আগামী শনি বা রবিবার থেকে ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগে ভারী বৃষ্টি শুরু হতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।