রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢিলেঢালা পোশাকে ‘মা’ ক্যাটরিনা

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৫   ০২:০৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পরনে সাদা ঢিলেঢালা কোঅর্ড সেট। টাইট করে বাঁধা পনিটেল। মেকআপের লেশমাত্র নেই! মাস্কে ঢাকা মুখ। একেবারে ধীর গতিতে অতি সন্তপর্ণে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন ক্যাটরিনা কাইফ। আর গাড়ি থেকে বেরনোর পর থেকে বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল! ছবিশিকারিদের সুবাদে এমন ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন তুঙ্গে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, গাড়়ি থেকে নেমে ধীরে-সুস্থে জেটির দিকে যাচ্ছেন ক্যাটরিনা। সামনে ভিড় ঠেলে স্ত্রীকে জায়গা করে দিচ্ছেন ভিকি কৌশল। দম্পতির পরনে রং মিলান্তি সাদা পোশাক। আর কালো মাস্ক। ক্যামেরা দেখেই ক্যাটরিনা যেন খানিকটা সতর্ক হয়ে গেলেন। একাধিকবার অভিনেত্রীর অস্বস্তি ধরা পড়েছে লেন্সে। তবে ওই ভিডিওতে নজর কাড়ল অভিনেত্রীর পরনে পোশাক। ঢিলেঢালা কো-অর্ড সেটের একটি মাত্র বোতাম কোনওমতে আটকানো। নেটপাড়ার অনুমান, হয়তো স্ফীতোদরের জন্যই বোতাম আটকাতে পারেননি! কারও বা আবার নজর পড়ল তাঁর হাঁটাচলার দিকে। সবমিলিয়ে ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় বলিপাড়া থেকে নেটপাড়া।

জানা গিয়েছে, ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে আলিবাগে কোয়ালিটি টাইম কাটাতে গিয়েছেন ভিকি-ক্যাটরিনা। গাড়িতে গেলে ঘুরপথে অনেকটা সময় লেগে যেত। সেই কারণেই বোট ধরে আলিবাগের উদ্দেশে রওনা হন তাঁরা। প্রসঙ্গত, রণবীর-দীপিকা হোক কিংবা রণবীর-আলিয়া থেকে বরুণ-নতাশা, বলিউডের বর্তমান প্রজন্মের তারকাদম্পতিদের প্রায় সকলেই মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস উপভোগ করছেন। সেই প্রেক্ষিতে ভিকি-ক্যাটরিনা অনুরাগীদেরও প্রত্যাশা বেড়েছে। তাদের আবদার, মিষ্টি সেলেব দম্পতির সংসারে এবার খুদে অতিথি আসুক। এর আগেও যদিও ক্যাটরিনার মা হওয়ার জল্পনা শোনা গিয়েছিল।

বিয়ের বয়স সাড়ে তিন বছর। আরব সাগরের তীরে সুখের ঘরকন্না সাজিয়েছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। আর এর মধ্যেই কৌশল পরিবারের বউমা ক্যাট সুন্দরী একেবারে ঘোরতর সংসারী গিন্নি হয়ে উঠেছেন। কড়া হাতে সংসার খরচের পাই-পয়সার হিসেব রাখেন অভিনেত্রী। শুধু তাই নয়, পুজোআচ্চা করে ইতিমধ্যেই শাশুড়ির নয়নমণি হয়ে উঠেছেন ক্যাটরিনা। চলতিবছরের কুম্ভমেলাতেও শাশুড়ির সঙ্গে গিয়ে আস্থার ডুব দিয়ে এসেছিলেন অভিনেত্রী। বিয়ের পর সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও অনেকটা সচেতন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।