রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

লস অ্যাঞ্জেলস অলিম্পিকের এক মহাদেশ এক দল

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৫   ০১:৪৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অলিম্পিকে ক্রিকেটের যোগ্যতা অর্জনের পদ্ধতি নিয়ে শুরু হয়েছে বিস্তর বিতর্ক। ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষ ও মহিলাদের ক্রিকেট ম্যাচ চলবে ১৭ দিন ধরে। ১২ জুলাই থেকে শুরু হবে ক্রিকেট প্রতিযোগিতা। অলিম্পিক কমিটির তরফ থেকে আগেই জানানো হয়েছিল, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট হবে ৬ দলের। ৬টা পুরুষ দল। ৬টা মহিলা দল। কিন্তু যোগ্যতা অর্জনের মাপকাঠি কী হবে? সেটা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে।

এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসি যোগ্যতা অর্জনের মাপকাঠি জানায়নি। তবে সূত্রের খবর, প্রতিটি মহাদেশ থেকে একটি করে দেশ সুযোগ পাবে। আয়োজক দেশ হিসেবে আমেরিকা খেলবে। তার সঙ্গে এশিয়া, ইউরোপ, ওশিয়ানিয়া ও আফ্রিকার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলগুলো খেলবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও (আইওসি) মহাদেশকেন্দ্রিক নিয়মকেই গুরুত্ব দিতে চায়। তাতে বাদ পড়তে পারে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর তাতেই বেঁধেছে বিতর্ক।

র‍্যাঙ্কিং অনুযায়ী ভারত (এশিয়া), দক্ষিণ আফ্রিকা (আফ্রিকা), অস্ট্রেলিয়া (ওশিয়ানিয়া) যোগ্যতা অর্জন করবে। ইউরোপ থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের মিলিত দল গ্রেট ব্রিটেনও আছে। তাহলে আরেকটি দল কে হবে? সেক্ষেত্রে একটা সম্ভাবনা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোনও একটি দল সুযোগ পেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে উত্তর আমেরিকা থেকে আয়োজক দেশ আমেরিকা ইতিমধ্যেই আছে। আবার, আমেরিকার ক্রিকেট নিয়ে নানা সমস্যা আছে। ফলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে কোনও দেশের দরজা খুলে যেতে পারে।

তাতেও আরেকটি জায়গা ফাঁকা থাকছে। সেটা কী হবে, এখনও আইসিসি ঠিক করে উঠতে পারেনি। এবার যদি এক মহাদেশের এক দল নীতি থাকে, তাহলে এশিয়ার পাকিস্তান ও ওশিয়ানিয়ার নিউজিল্যান্ড বাদ পড়তে পারে। ফলে এই সার্বিক মাপকাঠি নিয়েই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এবার আইসিসি কী নীতি নেয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেট দুনিয়া।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।