রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোমান্টিক-থ্রিলার তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’ শুক্রবার থেকে

প্রকাশিত - ৩০ জুলাই, ২০২৫   ১১:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশের দর্শকের কাছে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। তারই ধারাবাহিকতায় আরটিভিতে শুক্রবার থেকে প্রচার শুরু হবে পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় রোমান্টিক থ্রিল তার্কিশ ধারাবাহিক ‘মোস্তফা’।গল্পে দেখা যাবে, মোস্তফা একজন নীতিবান পুলিশ অফিসার। এ পৃথিবীতে সবচেয়ে বেশি তিনি ভালোবাসেন তার ছেলেকে। একদিন চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি একটি ফাঁদে পরে যান। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় একটি মিথ্যা মামলায়, যা তিনি করেননি। এরপর তিনি এক বছরের জন্য বন্দি থাকেন এবং এ কারণে তিনি তার ছেলের হেফাজত হারান এবং মোস্তফার শ্বশুর তার ছেলেকে নিয়ে যায়। এক পর্যায়ে মোস্তফা তার ছেলের হেফাজত এবং তার চাকরি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন।

এদিকে, মোস্তফার সঙ্গে আইসেগুল নামে এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তবে মোস্তফার অজানা থাকে, যার সঙ্গে সে প্রেম করেছে, সে গডফাদার বাহরির মেয়ে।মোস্তফা কি তার শ্বশুরের কাছ থেকে তার ছেলের জিম্মা ফেরত পাবে? তিনি কি ইস্তাম্বুলের সবচেয়ে বড় মাফিয়াকে ধ্বংস করবে নাকি নিজেই মাফিয়ায় পরিণত হবে?

এমন হাজার প্রশ্নের উত্তর পাওয়া যাবে রোমান্টিক থ্রিলার ধারাবাহিক ‘মোস্তফা’য়। ২৫০ পর্বের ধারাবাহিকটি দেখা যাবে ১ আগস্ট থেকে। সপ্তাহে ৭ দিন রাত ৯ টায় দেখা যাবে আরটিভির পর্দায়। ধারাবাহিকটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার সহ জনপ্রিয় আরো অনেক তুর্কি তারকা। এই ধারাবাহিকটির বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।