রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রোমান্টিক থ্রিলারে শানায়া-গৌরব জুটি

প্রকাশিত - ৩০ জুলাই, ২০২৫   ০১:৩২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউডে আসতে চলেছে নতুন এক জুটি—শানায়া কাপুর ও আদর্শ গৌরব। পরিচালক বিজয় নাম্বিয়ারের পরবর্তী ছবি ‘তু ইয়া ম্যায়’তে মুখ্য ভূমিকায় দেখা যাবে এই দুই তারকাকে। এটি একটি সারভাইভাল রোমান্টিক ঘরানার ছবি। যেখানে ভালবাসা ও বেঁচে থাকার লড়াই একসঙ্গে ধরা পড়বে রূপালি পর্দায়। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির টিজার।‌

‘তু ইয়া ম্যায়’ ছবির চিত্রনাট্য ঘোরাফেরা করে এমন এক জুটির চারপাশে, যারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজেদের সম্পর্ক ও জীবনের গভীর মানে আবিষ্কার করে। পরিচালক বিজয় নাম্বিয়ার এর আগেও ‘শায়তান’, ‘ডেভিড’ ও ‘কারওয়া’র মতো ব্যতিক্রমী গল্প দর্শককে উপহার দিয়েছেন। এবার তিনি এই সিনেমার মাধ্যমে দর্শকদের এক আবেগঘন, উত্তেজনাপূর্ণ সফরে নিয়ে যেতে চলেছেন।

ছবিটি প্রযোজনা করছে উইনস্টন গোমস, কেভিন ভাজ ও বিজয় নাম্বিয়ার নিজে। জানা গেছে, শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ২০২৫ সালে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শানায়া কাপুর এই ছবির মাধ্যমে অভিনয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন, আর আদর্শ গৌরব, যিনি ইতিমধ্যেই ‘দ্য হোয়াইট টাইগার’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন, এবার এক নতুন রোমান্টিক অথচ চ্যালেঞ্জিং চরিত্রে ধরা দেবেন।
 
টিজারের প্রথম ঝলকে বোঝাই যাচ্ছে, ‘তু ইয়া ম্যায়’ হতে চলেছে এক অন্যরকম প্রেমকাহিনি। যেখানে ভালবাসা আর বাঁচার লড়াই হাত ধরাধরি করে চলবে। ২০২৬-এর ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। প্রসঙ্গত, ‘আঁখোঁ কী গুস্তাখিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন শানায়া কাপুর। বিপরীতে রয়েছেন বিক্রান্ত ম্যাসি, যিনি ছবিতে এক দৃষ্টিহীন চরিত্রে অভিনয় করেছেন। গল্পে তাঁদের চরিত্রের নাম 'সাবা' ও 'অভিনব। পরিচালনায় সন্তোষ সিং, কাহিনি লিখেছেন মানসী বাগলা। 

ছবির ট্রেলার দেখার পরই আবেগে রীতিমতো চোখে ছলছল করে উঠেছিল শানায়ার বাবা অর্থাৎ অভিনেতা সঞ্জয় কাপুরের। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিল সেই মুহুর্ত। মেয়ের প্রথম ছবি নিয়ে বলতে গিয়ে অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমি বিগত তিরিশ বছর ধরে কাজ করছি অথচ এতটা নার্ভাস আমি কখনও হইনি। আজ আমি খুবই নার্ভাস। খুব চেষ্টা করে চোখের জল সামলে নিয়েছি।" ছবির ট্রেলার লঞ্চের মঞ্চে সঞ্জয় কাপুর নতুন ছবির জন্য অভিনন্দন জানিয়েছিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে। বড়পর্দায় এই ভালবাসার গল্প পৌঁছেছে ১১ জুলাই। দর্শক ও সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।