রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট

প্রকাশিত - ২৯ জুলাই, ২০২৫   ১১:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত বছরটি ছিল মার্কিন গায়িকা টেলর সুইফটের জন্য বেশ ক্লান্তিকর। কারণ, ওই বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরে, প্রায় দুই বছরের ইরাস ট্যুর শেষ করেছেন তিনি। ক্লান্তিকর হলেও এটি ছিল টেলরের ক্যারিয়ারে সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল ট্যুরগুলোর মধ্যে একটি, যা কোটি কোটি ডলার আয় করে। 

এরপর পপ তারকা তার কাজে ফিরে যাওয়ার আগে নিজেকে ‘রিচার্জ’ করার জন্য নেন লম্বা ছুটি। এই ছুটিতে তাকে সঙ্গ দিয়েছেন প্রেমিক ট্রাভিস কেলস। গত কয়েক মাস ধরে টেলরকে সময় দিয়েছেন ট্রাভিস। দুজনেই তাদের নিজ নিজ কাজে ফিরে যাওয়ার আগে বিরতির প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চেয়েছিলেন। এরপর আবার কাজে মন দিয়েছেন দুজনেই। 

দ্য ইউএস সান-এর মতে, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে দেখা গেছে এ গায়িকাকে। এতেই ধারনা করা হচ্ছে, টেলর অবশেষে বিরতি শেষ করেছেন এবং আবারও সংগীতে মনোনিবেশ করেছেন। ‘বৃহস্পতিবার টেলর লস অ্যাঞ্জেলেসে একটি নতুন মিউজিক ভিডিওর শুটিং করছিলেন’- একটি সূত্র এমনটিই জানিয়েছে। 

‘এটি এতটাই গোপন ছিল যে সেটে কাজ করা ব্যক্তিদের গানটি শুনতেও দেওয়া হয়নি, কেবল বিট শুনতেও দেওয়া হয়েছিল’- সেই ব্যক্তি নিউজপোর্টালটিকে আরও জানিয়েছেন। 

উল্লেখ্য, টেলরের শেষ অ্যালবাম ছিল ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’, যা তিনি ২০২৪-এর ১৯ এপ্রিল প্রকাশ করেছিলেন। এটি ছিল তার একাদশ স্টুডিও অ্যালবাম।

সূত্রটি বলছে, ‘যদিও তিনি ইরাস ট্যুর শেষ করে ট্র্যাভিসের সঙ্গে সময় কাটানোর জন্য প্রচুর পরিশ্রম করছেন, তবুও তিনি এখনও কিছু প্রকল্পে কাজ করছেন, যা নিঃসন্দেহে ভক্তদের খুশি করবে’। 

এটা ঠিক যে, এই জুটি একান্তে অনেক সময় কাটিয়েছেন। কারণ তারা জানতেন দুজনেই কাজে ফিরে আসার পরে আর সুযোগ পাবেন না। ট্র্যাভিস সম্প্রতি তাদের কাজের বাইরের অ্যাডভেঞ্চারের কিছু ছবি শেয়ার করেছেন। এটি একটি বিরল ঘটনা। কারণ তারা সাধারণত তাদের প্রেমকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।