রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আসন্ন নির্বাচনে থাকছে ৬০ হাজার সেনা

প্রকাশিত - ২৮ জুলাই, ২০২৫   ০৯:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় মিটিং শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ২৮ জুলাই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সামনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা এ রকম একটা মিটিং করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় মিটিং হলো। এই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষযয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত এসেছে।

তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে এরইমধ্যে অনেক মিসইনফরমেশন সার্কুলেট হচ্ছে। সামনে এটা আরও ইনটেনসিফাই করবে। ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের মাধ্যমে আমরা খুব দ্রুততার সঙ্গে মিসইনফরমেশনগুলো ডিবাঙ করতে পারব। এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে।’
 
শফিকুল আলম বলেন, বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রসাশনের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে। তিনি বলেন, সেপ্টেম্বর থেকে তিন মাসে নির্বাচন বিষয়ে দেড় লাখ পুলিশ সদস্যকে ট্রেনিং দেয়া হবে। মিটিংয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, পুলিশের অনেক ভালো কাজ সামনে আসছে না। তিনি আরো বলেন, নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে। ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা আসবে কি না, এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো তথ্য নেই।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের হটস্পট চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের রদবদলের প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।