রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের কথা ভেবেই আবেগঘন বার্তা ঋষভের

প্রকাশিত - ২৮ জুলাই, ২০২৫   ০৯:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ম্যাঞ্চেস্টারে ভারত-ইংল্যান্ড টেস্টে একাধিক লড়াইয়ের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। তার মধ্যে সবচেয়ে বেশি চর্চা হয়েছে ভাঙা পা নিয়েও ঋষভ পন্থের ব্যাটিং করতে আসা নিয়ে। প্রথম দিনেই পায়ে গুরুতর চোট পান ঋষভ। চিকিৎসকরা ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিলেও, যন্ত্রণা অগ্রাহ্য করে খেলতে নামেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। পন্থের এই লড়াকু মানসিকতা এবং চেষ্টা মন জিতেছে ক্রিকেটপ্রেমীদের।

গ্যালারিতে উপস্থিত সকলে উঠে দাঁড়িয়ে ও হাততালি দিয়ে কুর্নিশ জানান তাঁকে। দ্বিতীয় ইনিংসেও ক্রাচে ভর দিয়ে মাঠে আসেন পন্থ, তবে ব্যাট করতে নামার প্রয়োজন পড়েনি। ওভালে শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি। দলের সঙ্গেও থাকবেন না। তাই বিদায়বেলায় আবেগপ্রবণ ঋষভ।

সিরিজ বাঁচানোর জন্য শেষ টেস্টে জিততেই হবে ভারতকে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলকে বার্তা দিলেন ঋষভ। জানালেন, অন্য কিছু না ভেবে দেশের জন্য এই ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। এই নিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে BCCI একটি ভিডিয়ো পোস্ট করেছে ।

সেখানে আবেগপ্রবণ হয়ে বার্তা দিয়েছেন পন্থ। তিনি বলেন, ‘আমি শুধু চেষ্টা করে গিয়েছি। নিজের কথা না ভেবে দেশ বা দলকে সাহায্য করতে চেয়েছি। কিন্তু এই পরিস্থিতিতেও যেভাবে গোটা দেশ আমাকে সমর্থন করেছে, সেই অনুভূতি বলে বোঝানো যায় না। আমি খুবই গর্বিত। শেষ টেস্টে দেশের কথা ভেবেই ম্যাচ জিততে হবে।’

কোচ গৌতম গম্ভীরও প্রশংসা করেন পন্থের। ভিডিয়োতে তিনি বলেন, ‘আমি কোনও একজন ক্রিকেটারের প্রশংসা করি না, কিন্তু পন্থ যা করেছে, সেটা গোটা দলের মানসিকতা পাল্টে দিয়েছে। লড়াই করার অনুপ্রেরণা দিয়েছে।’ চলতি সিরিজ়ে ৭ ইনিংসে ৪৭৯ রান করেছেন ঋষভ। এর মধ্যে রয়েছে জোড়া সেঞ্চুরি। তাঁর পরিবর্ত হিসেবে নারায়ণ জগদীশনকে স্কোয়াডে নিয়েছে ভারত। তবে পঞ্চম টেস্টে ধ্রুব জুরেলের খেলার সম্ভাবনাই বেশি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।