রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালককে অভিনেত্রীর জুতাপেটা

প্রকাশিত - ২৭ জুলাই, ২০২৫   ১১:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : প্রেক্ষাগৃহে অনেক মানুষের জটলা। পাশেই দাঁড়িয়ে তর্ক করছেন মডেল-অভিনেত্রী রুচি গুজ্জার। এক পর্যায়ে পায়ের জুতা খুলে পরিচালক-প্রযোজক করন সিংকে পেটাতে শুরু করেন এই অভিনেত্রী। উপস্থিত অন্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, শান্ত করেন অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়।  

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার (২৫ জুলাই) মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে হিন্দি ক্রাইম-থ্রিলার ঘরানার ‘সো লং ভ্যালি’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এ চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক-প্রযোজক করণ সিংয়ের মুখোমুখি হন রুচি গুজ্জার। এক পর্যায়ে পায়ের জুতা খুলে তা দিয়ে করনকে পেটাতে শুরু করেন রুচি।  

একটি টিভি অনুষ্ঠানের সহপ্রযোজক হিসেবে ২৩ লাখ রুপি বিনিয়োগ করেন রুচি গুজ্জার। আর এই অর্থ করন সিংকে দিয়েছেন তিনি। কিন্তু সেই প্রকল্প বাস্তবায়ন হয়নি। এমনকী রুচির অর্থও ফেরত দেননি পরিচালক করন।  

 

মুম্বাই পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ জুলাই ওশিওয়ারা থানায় করনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন রুচি গুজ্জার।  

রুচি গুজ্জারের আইনজীবী জানিয়েছেন, হামলার অভিযোগে আম্বোলি থানায় করন সিংয়ের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হবে।  

‘সো লং ভ্যালি’ সিনেমা পরিচালনা করেছেন মান সিং। এর সহপ্রযোজক হিসেবে রয়েছেন করন সিং। সিনেমাটির পরিচালক এ বিষয়ে জানান, ‘সো লং ভ্যালি’ সিনেমা যাতে মুক্তি না পায়, সেই চেষ্টা করছেন রুচি। কিন্তু আদালত আমাদের কার্যক্রম এগিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।