রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আঘাত’ গাইলেন আরফিন রুমি, সঙ্গী হলেন দোলা

প্রকাশিত - ২৬ জুলাই, ২০২৫   ১১:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নিজের সুর-সঙ্গীতের বাইরে খুব একটা গান করতে দেখা যায় না আরফিন রুমিকে। এমনকী নাটকের গানেও সেভাবে পাওয়া যায় না তাকে। এবার ‘আঘাত’ শিরোনামে তিনি নতুন একটি গান গাইলেন মার্সেলের সুর-সংগীতে। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘চাঁদ মামা’ খ্যাত দোলা।

লুৎফর হাসানের কথায় এ গানটি ব্যবহৃত হয়েছে ‘সহযাত্রী’ নামের একটি ইউটিউব ফিল্মের জন্য।  অন্যের সুরে আবার নাটকের গান গাওয়া প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কিছু বললে কখনও না করিনি। আমাদের মধ্যে সম্পর্কটা এমনই। ‘আঘাত’ দারুণ একটি গান।

লুৎফর হাসানের লেখনী ও মার্সেলের সুর আমার খুব ভালো লেগেছে। তাদের সঙ্গে আমার এই সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে আশা করি।’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘সহযাত্রী’ ইউটিউব ফিল্মটি শিগগিরই সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।