রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নচাপের প্রভাবে দেশের ১৬ জেলার নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত - ২৬ জুলাই, ২০২৫   ১০:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শ্রাবণের ঘনঘোর অমাবস্যায় উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল গভীর নিম্নচাপে রূপ নিয়ে বাংলাদেশের উপকূল ছুঁয়ে যাওয়ার পর একটানা বাতাস, জোয়ার ও প্রবল বৃষ্টিতে দেশের দক্ষিণাঞ্চলের ১৬টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, কক্সবাজারসহ একাধিক জেলা তলিয়ে গেছে জলোচ্ছ্বাসে। কোথাও কোথাও ৩ ফুট পর্যন্ত পানি প্রবেশ করেছে লোকালয়ে। চরাঞ্চলে দেখা দিয়েছে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস।

নৌ-চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ পরিবেশে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, নিম্নচাপটি শুক্রবার বিকেল ৩টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুও সক্রিয় রয়েছে এবং এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সমুদ্র উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। উপকূলীয় এলাকায় বসতবাড়ি, ফসলি জমি, মাছের ঘের ও পুকুরে পানি ঢুকে পড়েছে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপটি আরও দুর্বল হলেও জলোচ্ছ্বাস ও বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়ে গেছে। অপর আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

পানি উন্নয়ন বোর্ড জানায়, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিক জোয়ার থাকলেও নিম্নচাপ ও অমাবস্যার কারণে ১ থেকে ৩ ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। বিশেষ করে ফেনীর মুহুরি ও সেলোনিয়া নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

বরিশাল অফিস জানায়, কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নগরীর সদর রোডসহ বহু এলাকা ডুবে গেছে। বরিশাল আবহাওয়া অফিসের তথ্যমতে, ঘণ্টায় ১০ কিমি বেগে বাতাস এবং ২১ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। স্থানীয় নদী বন্দর কর্তৃপক্ষ সমুদ্রগামী ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। কলকাতা আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে ভারতের দক্ষিণবঙ্গে। পরিস্থিতি আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।