রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলের বিরুদ্ধে গাজা গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে ব্রাজিল

প্রকাশিত - ২৪ জুলাই, ২০২৫   ১১:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ব্রাজিল বুধবার ঘোষণা দিয়েছে, তারা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে ইসরাইলের বিরুদ্ধে গাজায় ‘গণহত্যা’ সংঘটনের অভিযোগে দায়ের করা মামলায় যোগ দিতে চায়। ব্রাসিলিয়া থেকে এএফপি জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই মামলায় ‘আনুষ্ঠানিক হস্তক্ষেপের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। কলম্বিয়া, লিবিয়া ও মেক্সিকোর মতো দেশ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে মামলায় যোগ দিয়েছে এবং আরও বহু দেশ তা সমর্থন জানিয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা হেগে  জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলাটি দায়ের করে। এতে বলা হয়, গাজায় ইসরাইলি হামলা ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক জাতিসংঘ কনভেনশন লঙ্ঘন করেছে। তবে ইসরাইল এই অভিযোগ অস্বীকার করে আসছে।

২০২৪ সালের জানুয়ারি, মার্চ ও মে মাসে আইসিজে রায় দেয়, গাজায় সামরিক অভিযান চালানোর সময় ইসরাইলকে অবশ্যই  ‘গণহত্যা প্রতিরোধে’ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। এর  মধ্যে দুর্ভিক্ষ রোধে জরুরি মানবিক সহায়তা প্রদানও অন্তর্ভুক্ত।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গাজায় বেসামরিকদের ওপর ‘নির্বিচারে সহিংসতা’ চালানো হচ্ছে এবং ‘ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার’ করা হচ্ছে।বিবৃতিতে আরও বলা হয়, চলমান বর্বরতার মুখে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকতে পারে না। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের এক প্রাণঘাতী হামলার মাধ্যমে গাজা যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ইসরাইল গাজায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। এ যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক চাপ ক্রমেই বেড়েছে।

বুধবার ইসরাইল গাজায় দীর্ঘস্থায়ী খাদ্য সংকট সৃষ্টির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে শতাধিক ত্রাণ ও মানবাধিকার সংস্থা সতর্ক করে বলেছে, যুদ্ধবিধ্বস্ত গাজায়  ‘দুর্ভিক্ষ’ ছড়িয়ে পড়ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বারবার গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন।জাতিসংঘের গণহত্যা কনভেনশন অনুসারে, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়ে সংঘটিত পাঁচটি নির্দিষ্ট কাজকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা হয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।