রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভেঙে গেল ক্রীড়াসেরা-তারকাদের দাম্পত্য জীবন

প্রকাশিত - ২৪ জুলাই, ২০২৫   ০১:৩৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : টানা ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন জার্মান ফুটবল কিংবদন্তি বাস্তিয়ান শোয়াইনস্টাইগার ও সাবেক টেনিস তারকা আনা ইভানোভিচ।

ইভানোভিচের প্রতিনিধি ক্রিশ্চিয়ান শার্টৎস আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এই তারকা দম্পতির ‘অমীমাংসিত মতপার্থক্য’ই যা শেষ পর্যন্ত দুজনকে বিচ্ছেদের পথে নিয়ে গেছে। আনা ইভানোভিচ ২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে টেনিস বিশ্বে আলোড়ন তোলেন। একই বছর তিনি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে যান মারিয়া শারাপোভার কাছে। ২০১৬ সালে টেনিস থেকে বিদায় নেন ইভানোভিচ।

এর আগে ২০১৪ সালে ইভানোভিচ সম্পর্কে জড়ান জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার শোয়াইনস্টাইগারের সঙ্গে। ২০১৬ সালে ইতালির ভেনিসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই ক্রীড়াজুটি। তাঁদের সংসারে তিন সন্তান। সাম্প্রতিক বছরগুলোয় বেশির ভাগ সময় সন্তানদের নিয়ে নিজ দেশ সার্বিয়ায় কাটিয়েছেন ইভানোভিচ।

শোয়াইনস্টাইগার জার্মানির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। বিশ্বকাপ জেতার পাশাপাশি তিনি বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও আলো ছড়িয়েছেন। অবসর নেওয়ার পর টেলিভিশনে ফুটবল বিশ্লেষকের দায়িত্ব পালন করছেন সাবেক এই মিডফিল্ডার। পেশাগত কারণে তাঁকে প্রায়ই বিদেশে থাকতে হয়। ধারণা করা হচ্ছে, ভিন্ন জীবনধারাই দুজনের সম্পর্কের মাঝে দেয়াল তুলে দিয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে মেইল স্পোর্টসের এক প্রতিবেদনে এ দুজনের দাম্পত্য কলহের খবর সামনে আসে। সেই প্রতিবেদনে বলা হয়, আনা (ইভানোভিচ) ও বাস্তিয়ানের (শোয়াইনস্টাইগার) সম্পর্ক ‘গভীর এক সংকটে’ পড়েছে। 

বিপরীতমুখী জীবনযাপনই তাদের কাল হয়ে ওঠে। শোয়াইনস্টাইগার নিয়মিত ভ্রমণ ও পেশাদার দায়িত্বে ব্যস্ত থাকলেও ইভানোভিচ পারিবারিক জীবনে বেশি জড়িয়ে ছিলেন। এই বিচ্ছেদ নিয়ে দুজনের কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। আইনজীবী শার্টৎস অনুরোধ করেছেন, ভক্তরা যেন এই সময়টাতে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করেন।

বাস্তিয়ান শোয়াইনস্টাইগারকে নতুন প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। সিলভা নামের বুলগেরিয়ান সেই নারীর সঙ্গে তিনি স্পেনের মায়োর্কায় ঘুরতে গিয়েছিলেন। গুঞ্জন আছে, শোয়াইনস্টাইগার ও সিলভা এর আগে মরক্কোতেও একসঙ্গে ছুটি কাটিয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।